ছবি: সংগৃহীত
বিনোদন

ভক্তদের সাড়ায় কৃতজ্ঞ জয়া 

বিনোদন ডেস্ক: টলিউডে মুক্তি পেয়েছে দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান অভিনীত ছবি ‘অর্ধাঙ্গিনী’। কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত ছবিটি টানা ৬ সপ্তাহ পার হলেও দর্শকমহলে আকর্ষণ ধরে রেখেছে।

আরও পড়ুন : প্রতিবছর ছবি প্রযোজনা করতে চাই

সিনেমাটির নির্মাতা কৌশিক গঙ্গোপাধ্যায়ের সাথে জয়ার তৃতীয় সিনেমা এটি। এর আগে ‘বিসর্জন’ ও ‘বিজয়া’ ছবিতে কাজ করেন এই অভিনেত্রী।

তবে এবার ‘অর্ধাঙ্গিনী’ সিনেমাটির প্রতি দর্শকদের আগ্রহ ও সাড়া দেখে মুগ্ধ তিনি। মন ভরে গেছে তার।

আরও পড়ুন : তোপের মুখে রাজ

জয়া বলেন, আমি দর্শকদের কাছে কৃতজ্ঞ। তাদের প্রতি আমার ভালোবাসার শেষ নেই। ‘অর্ধাঙ্গিনী’র জন্য তারা যেভাবে সাড়া দিয়েছেন, সত্যিই কৃতজ্ঞ।

অভিনেত্রী বলেন, ‘অর্ধাঙ্গিনী’ মুক্তির পর থেকেই দর্শকরা প্রেক্ষাগৃহে আসছেন, প্রশংসা করছেন। মন ভরে গেছে। টানা ৬ সপ্তাহ দর্শকরা সিনেমাটির সাথে ছিলেন। সপ্তম সপ্তাহেও আছেন।

আরও পড়ুন : এবার শাকিবপুত্র জয় ভাইরাল

সম্প্রতি টলিউডে এক দশক পূর্ণ করেছেন এই অভিনেত্রী। ২০১৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘আবর্ত’ সিনেমার মধ্য দিয়ে জয়ার টলিউড যাত্রা শুরু হয়। এরপর আর পেছন ফিরে তাকাননি। আগামীতে বলিউডেও দেখা যাবে তাকে।

প্রসঙ্গত, ‘অর্ধাঙ্গিনী’ সিনেমায় তার সহশিল্পী হিসেবে রয়েছেন- কৌশিক সেন, চূর্ণী গঙ্গোপাধ্যায়, অম্বরীশ ভট্টাচার্য, পূরব শীল ও লিলি চক্রবর্তীর মতো নানা গুণী তারকারা।

২০১৯ সালে শুটিং শুরুর পর দীর্ঘ ৪ বছর ধরে নির্মাণ কাজ শেষে গত ২ জুন সিনেমাটি মুক্তি পায়।

সান নিউজি/এএ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

১১০ বোতল কোরেক্স ও ৩২ রাউন্ড কার্তুজসহ যুবক গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে ১১০ বোতল উইন কোরেক্স (ফেন্সিডিলজা...

নাটোরে প্রাইম ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন 

এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)-এর অর্থায়নে পরিচালিত স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটি...

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

“মামলা নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী”

সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে মামলা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

লঘুচাপে চার বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপ আরও ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরি...

ইয়ামিন হত্যা: ১৯ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

জুলাই গণআন্দোলনের সময় সাভারে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা