ছবি-সংগৃহীত
বিনোদন

ফের একত্রে রাজ-পরী !

বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার দুই জনপ্রিয় নাম শরীফুল রাজ ও পরীমণি। সিনেমায় অভিনয়ের পাশাপাশি বিবাহিত জীবনের বিভিন্ন ঘটনার কারনে নিয়মিতই আলোচনায় থাকেন তারা। সম্প্রতি ভালো যাচ্ছে না রাজ-পরীর দাম্পত্য জীবন।

দাম্পত্য জীবন নিয়ে গণমাধ্যমে পাল্টা বক্তব্য দিয়েছেন দুজন। একে অন্যের দিকে অভিযোগের তীর ছুঁড়েছেন দুজনেই। এসব কারণে ভক্তরা ধারণা করছিল, হয়ত সত্যিই ভেঙে যেতে বসেছে তাদের সংসার। তবে ভক্তদের জন্য সুসংবাদ হলো, আবারও হাসিমুখে একসঙ্গে দেখা গেছে এই জুগলকে।

আরও পড়ুন : ইলিয়ানার হবু সন্তানের বাবা কে?

রোববার (১১ জুন) ভোরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও আপলোড করেছেন পরীমণি।

পরীর ভেরিফায়েড ফেসবুক পেজে আপলোডকৃত ঐ ভিডিওতে দেখা যায়, কেক কেটে পুত্রসন্তান রাজ্যের ১০ মাস পূর্তি উদযাপন করা হচ্ছে। সেখানে পরিবারের অন্যান্যদের সঙ্গে রয়েছেন শরিফুল রাজ। ওই ভিডিওতে রাজ ও পরীমণিকে পাশাপাশি বসে বেশ হাসিখুশী দেখা যায়।

ভিডিওর সঙ্গে সুন্দর ক্যাপশন জুড়ে দিয়ে পরীমণি লিখেছেন, ‘আজ রাজ্যের দশ মাস পূর্ণ হলো আলহামদুলিল্লাহ। মাসের দশ তারিখটা আমাদের জন্যে অনেক স্পেশাল! ব্যাস এতটুকুই।’

আরও পড়ুন : আমাকে ২৪ ঘণ্টার মধ্যে ডিভোর্স দিক

সম্প্রতি শরীফুল রাজের ফেসবুক থেকে তিন অভিনেত্রীর সঙ্গে তার কিছু ছবি ও ভিডিও ক্লিপস ফাঁস হয়। এসব ছবি ও ভিডিও ফাঁস হওয়ার পর থেকেই রাজ ও তার স্ত্রী অভিনেত্রী পরীমণির সম্পর্কে শুরু হয় টানাপোড়েন। পরীমণি জানিয়েছিলেন, ২০ মে নিজের জিনিসপত্র নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেছে রাজ। এরপর থেকে সে বাসায়ও ফেরেননি, ফোনটাও ধরছেন না আর।

এরপর বিভিন্ন গণমাধ্যমে এসে রাজের সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ করতে চান বলেও জানান পরীমণি। গত ৫ জুন একটি সংবাদমাধ্যমে লাইভে অভিনেত্রী বলেন, ‘একটা ফেক মানুষের সঙ্গে থাকতে পারব না। আমি চাই রাজ আমাকে ২৪ ঘণ্টার মধ্যে ডিভোর্স দিয়ে দিক।’

আরও পড়ুন : খাঁচাবন্দি বুবলী

গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে এমন ইঙ্গিত দেন রাজও। তবে আবারো তাদের একসাথে দেখা যাওয়ায় গুঞ্জন অভিমান ভুলে ফের এক হচ্ছেন রাজ-পরীমণি।

প্রসঙ্গত, ঘরোয়াভাবে ২০২১ সালের ১৭ অক্টোবর বিবাহবন্ধনে আবদ্ধ হন চিত্রনায়িকা পরীমণি ও অভিনেতা শরিফুল রাজ। ২০২২ সালে এই দম্পতির সংসারজুড়ে আসে একটি পুত্রসন্তান। তাদের সন্তানের নাম শামীম মুহাম্মদ রাজ্য।

সান ‍নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা