ছবি-সংগৃহীত
বিনোদন

খুব জলদি ফিরে এসো

বিনোদন ডেস্ক: বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সোনম কাপুর। ৯ জুন ছিল সোনমের জন্মদিন।

আরও পড়ুন: প্রেমে পড়লেই কি কমিটেড?

কিন্তু এ দিনে মন ভালো ছিল না বলিউডের জনপ্রিয় অভিনেতা অনিল কাপুরের। মেয়ের জন্মদিনে তাই একটি চিঠি লিখলেন বাবা।

আসলে এই মুহূর্তে স্বামী আনন্দ আহুজার সঙ্গে লন্ডনে রয়েছেন সোনম। সঙ্গে রয়েছে ছেলে বায়ু। গত আগস্টে মা হয়েছেন সোনম। মা হওয়ার পর এটাই অভিনেত্রীর প্রথম জন্মদিন। আর সেই বিশেষ দিনেই বাবার থেকে অনেকটা দূরে রয়েছেন পর্দার নীরজা।

তাই অভিনেতা লিখেছেন, আমার হৃদয়ের একটা বড় অংশ আজ লন্ডনে রয়েছে এবং আমি ওকে খুব মিস্‌ করছি। সোনম, তুমি না থাকলে আমাদের বাড়িটা খালি মনে হয়। তোমাকে, আনন্দকে এবং আমাদের প্রিয় বায়ুকে খুব মিস্‌ করছি।

আরও পড়ুন: চুপ থাকা থেকে বের হতে হবে

আরও লিখেছেন- তোমাকে মনে করতে তোমার সবচেয়ে প্রিয় কাজটাই আমি করছি— শুটিং ফ্লোরে রয়েছি। খুব জলদি ফিরে এসো। বাবার এই আবেগঘন পোস্টের জবাবে সোনম লিখেছেন, বাবা, আমি তোমাকে ভালোবাসি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

দুদকের মামলায় চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

ফরিদপুরের বিশেষ জজ আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় ইস...

৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

দেশের কয়েকটি অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ কারণে সাত অঞ...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখায় এক গ্রাহক...

আবারো মুখোমুখি স্পেন ও আর্জেন্টিনা

ফুটবল বিশ্বকাপ ফাইনালের মঞ্চে শ্রেষ্ঠত্বের শিরোপা লড়াই নির্ধারণ হলেও স্পেন ও...

ব্যাংক একীভূতকরণ: বিশ্বে সফল, বাংলাদেশে কী হবে?

বাংলাদেশের ব্যাংকিং খাত এক নজিরবিহীন পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। দীর্ঘদিনের...

বিদ্যুৎ বিতরণ নিয়ে নতুন সিদ্ধান্ত সরকারের

সেবার মান উন্নয়ন, জবাবদিহিতা নিশ্চিত এবং বিল আদায়ের দক্ষতা বাড়ানোর লক্ষ্যে সর...

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

ফিফা বিশ্বকাপে সেরা একাদশে কারা?

২০২৬ ফিফা ফুটবল বিশ্বকাপ শেষ হয়েছে দুদার্ন্ত সব দলের লড়াইয়ের মাধ্যমে। তিন দিন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা