বিনোদন

সালমান খানের জন্মদিন আজ

বিনোদন ডেস্ক: বলিউডের ভাইজান খ্যাত সুপারস্টার অভিনেতা সালমান খানের জন্মদিন আজ। বলিউডের সবচেয়ে কাঙিক্ষত এই ব্যাচেলর জীবনের ৫৬ বসন্ত পেরিয়ে ৫৭-তে পা দিলেন আজ। সালমান খান ১৯৬৫ সালের ২৭শে ডিসেম্বর ভারতের মধ্যপ্রদেশের ইন্দোরে জন্মগ্রহণ করেন। তিনি চিত্রনাট্যকার সেলিম খান এবং তার প্রথম স্ত্রী সুশীলা চরকের জ্যেষ্ঠ পুত্র।

বলিউডের প্রভাবশালী চিত্রনাট্যকার, গীতিকার সেলিম খানের ছেলে সালমানের চলচ্চিত্রে অভিষেক গত শতকের ৮০ এর দশকে, এখনও দাপটের সঙ্গেই বলিউডে বিচরণ করছেন তিনি।

তিনি ৩৩ বছর ধরে বলিউডে কাজ করছেন। ১৯৮৮ সালে বিবি হো তো অ্যায়সি চলচ্চিত্রে একটি পার্শ চরিত্রে অভিনয়ের মধ্যে দিয়ে বলিউডে অভিষেক ঘটে তার। নায়ক হিসেবে তার অভিনীত প্রথম চলচ্চিত্র ম্যায়নে পিয়ার কিয়া ব্যবসা সফল হয়। এরপর আর তাকে পিছু ফিরে তাকাতে হয়নি। ম্যায়নে পিয়ার কিয়া ছবিতে কাজের জন্য তিনি শ্রেষ্ঠ নবাগত অভিনেতা বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার লাভ করেন। এরপর তার ঝুলিতে বহু পুরস্কার যোগ হয়।

সালমান খান গোয়ালিয়রের সিন্ধিয়া স্কুলে পড়াশোনা শুরু করেন। সেখানে তিনি ও তার ছোট ভাই আরবাজ কয়েক বছর পড়াশোনা করেন। এরপর তিনি মুম্বইয়ের বান্দ্রার সেন্ট স্ট্যানিসলস হাই স্কুল থেকে তার স্কুলজীবন সমাপ্ত করেন। পরে তিনি মুম্বইয়ের সেন্ট জেভিয়ার্স কলেজে ভর্তি হয়েছিলেন, কিন্তু পড়াশোনা সমাপ্ত করতে পারেননি।

স্কুলে পড়ার সময় বহুবার সাঁতার প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন তিনি। ভারতের প্রতিনিধি হিসেবে তিনি দেশের বাইরেও সাঁতার প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। সালমান খানের উচ্চতা পাঁচ ফুট ছয় ইঞ্চি। তবে কম উচ্চতা কখনোই তার সাফল্যে ভাটা পড়তে দেয়নি।

পাকিস্তানি অভিনেত্রী সোমি আলির সাথে প্রেমের অবসানের পর পরই ১৯৯৯ সালে ‘হাম দিল দে চুকে সনম’-এর সেটে নির্মল ভালোবাসা গড়ে উঠেছিল সালমান-ঐশ্বরিয়া রাইয়ের মধ্যে। কিন্তু ঐশ্বরিয়ার সঙ্গে সালমানের প্রেম পরিণতি পায়নি।

১৯৯৮ সালে জোধপুরে "হাম সাথ-সাথ হ্যাঁয়" ছবির শুটিংয়ের ফাকে নিজের রাইফেল থেকে গুলি করে দুটি কৃষ্ণসার হরিণ হত্যা করেন। সেই মামলায় ২০১৮ সালের ৫ এপ্রিল তাকে ৫ বছরের কারাদন্ড দেয়া হয় এবং তার ২ দিন পর তিনি ৭ এপ্রিল জামিন পান।

২০০৮ সালের ১৫ জানুয়ারি লন্ডনের মাদাম তুসোর জাদুঘরে চতুর্থ ভারতীয় তারকা হিসেবে সালমান খানের মোমের মূর্তি স্থাপিত হয়।

গতকাল দিবাগত রাতে পরিবার বন্ধু-বান্ধবদের নিয়ে বিশেষ দিনটি উদযাপন করেন। মাঝরাতে সালমানকে শুভেচ্ছা জানাতে হাজির হয়েছিলেন শাহরুখ খান।পিংকভিলা এক প্রতিবেদনে জানিয়েছে, প্রতি বছর সালমানের পানভেলের ফার্মহাউজে তার জন্মদিনের আয়োজন করা হয়। কিন্তু গতকাল তা হয়নি। বরং সালমানের বোন অর্পিতার বাড়িতে জন্মদিনের অনুষ্ঠানের আয়োজন করা হয়। আর সেই পার্টিতে যোগ দিতে মাঝরাতে ছুটে যান শাহরুখ খান।

ব্যক্তিগত জীবনে সালমান-শাহরুখ খুব ভালো বন্ধু। পার্টিতেও তা প্রমাণিত। এদিন দুজনেই কালো রঙের পোশাক পরেছিলেন। দুজন দুজনার হাত শক্ত করে ধরেছিলেন তারা। প্রিয় তারকাদের এক ফ্রেমে দেখে আপ্লুত তাদের ভক্তরাও।

সালমানের জন্মদিনের এ পার্টিতে বলিউডের আরো অনেক তারকাই উপস্থিত ছিলেন। এ তালিকায় রয়েছেন— সুনীল শেঠি, সোনাক্ষী সিনহা, টাবু, জাহ্নবী কাপুর, কার্তিক আরিয়ান, পূজা হেগড়ে, রিতেশ, জেনেলিয়া প্রমুখ।

সালমান খানের পরবর্তী সিনেমা ‘টাইগার থ্রি’। এ সিনেমাও আগামী বছর মুক্তি পাবে। শোনা যাচ্ছে, ‘টাইগার থ্রি’ সিনেমায় থাকবেন শাহরুখ।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

মাদারীপুরে খাল খনন কার্যক্রম পরিদর্শনে এমপি জাহান্দার

মাদারীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের শামসুন্নাহার হাই স্কুল-সংলগ্ন দীর্ঘদিনের অ...

খানা-খন্দে ভরপুর মাদারীপুর-শরীয়তপুর মহাসড়ক 

সড়কটি কয়েক মাসের মধ্যেই সড়কের বিভন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। কোথাও...

পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তার বাধ্যতামূলক অবসর 

বাংলাদেশ পুলিশের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।...

শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ জনতা পার্টির

ভারতে পুলিশি সহিংসতার শিকার মানুষের প্রতি সংহতি জানিয়ে দেশব্যাপী বিক্ষোভ কর্ম...

বৃষ্টির প্রভাবে মনোহরদীর বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী

টানা বৃষ্টির প্রভাবে নরসিংদীর মনোহরদী উপজেলার কাঁচা বাজারের সবজি সরবরাহ উল্লে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা