জিনাত সানু স্বাগতা
বিনোদন

স্বাগতার বিবাহবিচ্ছেদ

সান নিউজ ডেস্ক: ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী জিনাত সানু স্বাগতা। ৬ বছরের সংসারজীবনের ইতি টেনেছেন তিনি।

আরও পড়ুন: তুনিশা’র প্রাক্তন প্রেমিক গ্রেফতার

স্বাগতা জানান, তাদের দুজনের বোঝাপড়ায় সমস্যা হচ্ছিল। ফলে তাদের দুই পরিবার মিলে সংসার জীবনের ইতি টানার সিদ্ধান্ত নেন। তারা ২০১৫ সালের ২৩ সেপ্টেম্বর ভালোবেসে বিয়ে করেছিলেন।

দীর্ঘ সাত বছরের প্রেমের পর তারা বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন। জানা গেছে, ২০২১ সালের ১৬ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে স্বামী চিত্রগ্রাহক রাশেদ জামানের সঙ্গে তার বিচ্ছেদ হয়েছে।

গণমাধ্যমকে তিনি বলেন, মানুষের প্রতিটি সম্পর্কে কমবেশি জটিলতা থাকে। একটা পর্যায়ে আমাদের বোঝাপড়ায় খুব সমস্যা হচ্ছিল। তারপরও আমরা দুজন আমাদের সম্পর্কটা এগিয়ে নেওয়ার চেষ্টা করেছি। বারবার চেষ্টা করেছি।

স্বাগতা আরও বলেন, ‘যখন দেখলাম, কোনোভাবে সম্ভব হচ্ছে না, তখনই আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিই। দুজনই ভেবেছি, অস্বাস্থ্যকর সম্পর্ক নিয়ে এগিয়ে যাওয়ার চেয়ে দুজনের বিচ্ছেদটা উত্তম। আমাদের পরিবারের সঙ্গেও কথা বলি। তারাও সম্মত হয়। এরপর যথাযথ নিয়ম মেনে আমরা সম্পর্কের ইতি টানি।’

আরও পড়ুন: মেকআপ রুমে অভিনেত্রীর আত্মহত্যা!

প্রসঙ্গত, স্বাগতা অভিনয়ের পাশাপাশি উপস্থাপনাতেও বেশ জনপ্রিয়তা লাভ করেছেন। নাটকের পাশাপাশি তিনি চলচ্চিত্রেও অভিনয় করেছেন। অভিনয়, উপস্থাপনা ছাড়াও তিনি সংগীতচর্চা করছেন।

ওয়েব সিরিজ কাইজার–এ অভিনয় করে অনেকদিনে পর আলোচনায় আসেন স্বাগতা। বর্তমানে দেয়ালের দেশ নামের আরেকটি চলচ্চিত্রের কাজ নিয়ে ব্যস্ত আছেন এই মডেল ও অভিনেত্রী। শিগগিরই শুরু হবে কাইজার–এর দ্বিতীয় কিস্তির কাজও।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা