ছবি : সংগৃহিত
বিনোদন
মেকআপ রুমে অভিনেত্রীর আত্মহত্যা

তুনিশা’র প্রাক্তন প্রেমিক গ্রেফতার

বিনোদন ডেস্ক : শনিবার (২৪ ডিসেম্বর) মুম্বাইয়ের একটি শুটিং সেটের মেকআপ রুম থেকে হিন্দি টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী তুনিশা শর্মার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

আরও পড়ুন : মেকআপ রুমে অভিনেত্রীর আত্মহত্যা!

এ ঘটনায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগে তুনিশার প্রাক্তন প্রেমিক-সহশিল্পী শেজান খানকে গ্রেফতার করেছে পুলিশ। খবর প্রকাশ করেছে পিংকভিলা।

এসিপি চন্দ্রকান্ত যাদব বলেন, একটি টিভি সিরিয়ালের শুটিং সেটে আত্মহত্যা করেছেন অভিনেত্রী তুনিশা শর্মা। আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে শেজান খানের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন তুনিশার মা।

তিনি আরও বলেন, এ মামলায় তুনিশার সহশিল্পী শেজান খানকে ওয়ালিভ পুলিশ গ্রেফতার করেছে। শেজান খানকে আইপিসির ৩০৬ ধারায় গ্রেফতার দেখানো হয়েছে।

আরও পড়ুন : “বেশরম রং” বিতর্ক ছাপিয়ে পাঠানের রেকর্ড

রোববার (২৫ ডিসেম্বর) শেজান খানকে কোর্টে হাজির করা হবে বলেও জানিয়েছেন এসিপি যাদব।

জানা যায়, তুনিশা তার সহশিল্পী শেজান খানের মেকআপ রুমে আত্মহত্যা করেন। শুটিংয়ের পর শেজান মেকআপ রুমে যাওয়ার পর দরজা বন্ধ থাকায় বেশ কয়েকবার চিৎকার করে তুনিশাকে ডাকেন।

এরপর মেকআপ রুমের দরজা ভেঙে গলায় ফাঁস লাগানো অবস্থায় তুনিশাকে পাওয়া যায়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মেয়ের মৃত্যুর পরই তার মা থানায় মামলা দায়ের করেন।

আরও পড়ুন : চলচ্চিত্র শিল্প ঘুরে দাঁড়াচ্ছে

সম্প্রতি শেজানের সঙ্গে তুনিশার প্রেম ভেঙে যায়। আর এ কারণে তুনিশা এই চূড়ান্ত পদক্ষেপ নিয়েছে বলে তার মায়ের দাবি।

তুনিশা শুধু ছোট পর্দা নয়, বলিউড মুভিতেও অভিনয় করেছেন। বিশেষ করে ক্যাটরিনা কাইফের সঙ্গে তার চেহারার মিল থাকায় ক্যাটরিনা অভিনীত একাধিক সিনেমায় তার ছোটবেলার চরিত্রে অভিনয় করেন তুনিশা।

‘ফিতুর’, ‘বার বার দেখো’ সিনেমায় ক্যাটরিনা কাইফের ছোটবেলার চরিত্রে দেখা গেছে তাকে। এ ছাড়াও সালমান খানের ‘দাবাং-থ্রি’ এবং বিদ্যা বালানের ‘কাহানি টু’ সিনেমায়ও অভিনয় করেন তুনিশা।

আরও পড়ুন : হাসপাতালে পরীমনি, সাড়া দেয়নি রাজ!

২০১৫ সালে হিন্দি টেলিভিশনের দুনিয়ায় তুনিশার অভিষেক ঘটে। ‘মহারানা প্রতাপ’ ধারাবাহিকে চাঁদ কাঁওয়ারের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। এছাড়া ‘চক্রবর্তী অশোক সম্রাট’ ধারাবাহিকে রাজকুমারী অহংকারার চরিত্রে জনপ্রিয়তা লাভ করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে তুনিশার জনপ্রিয়তাও কম নয়। ইনস্টাগ্রামে তার ফলোয়ার সংখ্যা ১০ লাখের অধিক। প্রায়ই বিভিন্ন পোস্টের মাধ্যমে ফলোয়ারদের মনোরঞ্জন করতেন এ জনপ্রিয় অভিনেত্রী।

তুনিশা শর্মা মৃত্যুর মাত্র কয়েক ঘণ্টা আগেও ইনস্টাগ্রামে নিজের একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছিলেন, ‘যারা নিজেদের প্যাশন দ্বারা চালিত হয়, তাদের কখনো থামানো যায় না।

আরও পড়ুন : রাতে তাড়াতাড়ি বিছানায় যেতে চান কিয়ারা!

অথচ এমন ইতিবাচক পোস্টের কয়েক ঘণ্টা পরেই নিজের জীবনের চলন্ত চাকা নিজেই থামিয়ে দিলেন অভিনেত্রী তুনিশা শর্মা।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা