মালাইকা আরোরা
বিনোদন

পার্টিতে মজলেন মালাইকা

সান নিউজ ডেস্ক: বলিউডের বহু চর্চিত জুটি মালাইকা আরোরা ও অর্জুন কাপুর। প্রায় ছয় বছর ধরে প্রেম করছেন এই দুই তারকা। তারা একসঙ্গে বসবাসও করেন। তবে বিয়ে করেননি এখনো।

আরও পড়ুন: তুনিশা’র প্রাক্তন প্রেমিক গ্রেফতার

অনেকদিন ধরেই গুঞ্জন তাদের সম্পর্ক পরবর্তী ধাপে নিতে চাইছেন অর্জুন-মালাইকা। বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন তারা। এমনকি মালাইকার কাছাকাছি থাকার জন্য অর্জুন নিজেও একটি ফ্ল্যাট কিনেছেন। তবে বিয়ের বিষয়টি গুঞ্জনেই সীমাবদ্ধ রয়েছে। বরং এখনো লিভ-ইন সম্পর্কেই রয়েছেন এই তারকা যুগল।

প্রায় সবখানে সব পার্টিতেই তাদের একসঙ্গে দেখা যায়। তবে এবারের বড়দিনের পার্টিতে ভিন্ন চিত্র।

রোববার (২৫ ডিসেম্বর) বড়দিনটা পরিবারের সঙ্গে কাটালেন মালাইকা আরোরা। এই ফ্যামিলি গেট টুগেদারে জায়গা হয়নি অর্জুন কাপুরের। এবারের বড়দিন কাটালেন বোন অমৃতা আর মায়ের সঙ্গে।

মালাইকার সঙ্গে এসেছিলেন ছেলে আরহান। আর অমৃতার সঙ্গে তার বর শাকিল লাদাখ, দুই ছেলে রায়ান আর আজান।

ইনস্টাগ্রামে নিজের বন্ধু ও অনুরাগীদের বড়দিনের শুভেচ্ছা জানান মালাইকা। ‘আমার সমস্ত পরিবার এবং প্রিয় বন্ধুদের যাদের আমি নিজের জীবনে পেয়ে ধন্য, বড়দিন আপনার হৃদয়ে ভালোবাসা নিয়ে আসুক, আপনার শরীরে স্বাস্থ্য এবং শান্তি ও আনন্দ নিয়ে আসুক।’

আরও পড়ুন: এবার রাজের সঙ্গে বুবলী!

প্রসঙ্গত, মালাইকা আরোরা আগে বিয়ে করেছিলেন নির্মাতা ও অভিনেতা আরবাজ খানকে। ১৯৯৮ সালে তাদের বিয়ে হয়েছিল। দীর্ঘ ১৮ বছর পর ২০১৬ সালে তারা আলাদা হয়ে যান। পরের বছর তাদের বিচ্ছেদ কার্যকর হয়। মালাইকা-আরবাজের আরহান খান নামে একটি পুত্রসন্তান রয়েছে।

২০১৬ সাল থেকেই অর্জুনের সঙ্গে মালাইকার সম্পর্ক। গুঞ্জন আছে, এই প্রেমের কারণেই নাকি আরবাজের সঙ্গে মালাইকার সংসার ভেঙেছিল।

সান নিউজ/এনকে/এমএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

দুদকের মামলায় চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

ফরিদপুরের বিশেষ জজ আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় ইস...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখায় এক গ্রাহক...

সিঙ্গাপুরের পাসপোর্ট বিশ্বের সেরা, বাংলাদেশের অবস্থান কত?

বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টধারী দেশের স্বীকৃ...

মালয়েশিয়ায় গ্রেফতার ৩২ বাংলাদেশি

মালয়েশিয়ার জোহর রাজ্যে পরিচালিত যৌথ অভিবাসনবিরোধী...

মাদারীপুরে খাল খনন কার্যক্রম পরিদর্শনে এমপি জাহান্দার

মাদারীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের শামসুন্নাহার হাই স্কুল-সংলগ্ন দীর্ঘদিনের অ...

খানা-খন্দে ভরপুর মাদারীপুর-শরীয়তপুর মহাসড়ক 

সড়কটি কয়েক মাসের মধ্যেই সড়কের বিভন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। কোথাও...

পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তার বাধ্যতামূলক অবসর 

বাংলাদেশ পুলিশের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।...

শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ জনতা পার্টির

ভারতে পুলিশি সহিংসতার শিকার মানুষের প্রতি সংহতি জানিয়ে দেশব্যাপী বিক্ষোভ কর্ম...

বৃষ্টির প্রভাবে মনোহরদীর বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী

টানা বৃষ্টির প্রভাবে নরসিংদীর মনোহরদী উপজেলার কাঁচা বাজারের সবজি সরবরাহ উল্লে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা