জ্যাকলিন ফার্নান্দেজ
বিনোদন

ফের আদালতে জ্যাকলিন

সান নিউজ ডেস্ক: ২০০ কোটির আর্থিক প্রতারণার মামলায় দিল্লির পাতিয়ালা হাউস কোর্টে গেলেন বলিউডের আবেদনময়ী অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ।

আরও পড়ুন: মেয়েকে নিয়ে সিনেমাটি দেখা উচিত

এই মুহূর্তে এই মামলায় অন্তর্বর্তীকালীন জামিনে মুক্ত রয়েছেন জ্যাকলিন। সম্প্রতি এই মামলায় দিল্লির পাতিয়ালা হাউস কোর্টে (জেলা দায়রা আদালত) ম্যাজিস্ট্রেটের সামনে জবানবন্দি দেন অভিনেত্রী। ভারতীয় দণ্ডবিধির ১৬৪ ধারায় জ্যাকলিনের বয়ান রেকর্ড করা হয়।

এদিন আদালতে আসার কারণ তার ভ্রমণ বিষয়ে আদালতের অনুমতি নেওয়া। জানা গেছে, চলমান তদন্তের মধ্যেই ভ্রমণের অনুমতি চেয়ে আবেদন করেছেন অভিনেত্রী। তার আবেদন অনুযায়ী তিনি ২৩ ডিসেম্বর বাহরাইন ভ্রমণ করবেন।

সংবাদ সংস্থা এএনআই-এর বরাতে, আদালত এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে (ইডি) আবেদনের নির্দেশ দিয়েছে। তারা এখনও এই বিষয়ে উত্তর দেয়নি।

আরও পড়ুন: বিতর্কিত অভিনেত্রী উরফি আটক

জ্যাকলিন ফার্নান্দেজ ২৩ ডিসেম্বর থেকে বাহরাইন ভ্রমণের অনুমতি চেয়ে একটি আবেদন করেছেন। আদালত ইডিকে একটি উত্তর দাখিল করার নির্দেশ দিয়েছে এবং ২২ ডিসেম্বরের জন্য বিষয়টি তালিকাভুক্ত করেছে।

এদিকে আর্থিক প্রতারণার মামলা ছাড়াও সম্প্রতি আরও একটি মামলায় জড়িয়ে পড়েছেন জ্যাকলিন। তার বিরুদ্ধে মানহানির মামলা করেছেন নোরা ফাতেহি। তবে শুধু জ্যাকলিন নন, এই মানহানির মামলায় বেশকিছু সংবাদমাধ্যমের নামও এনেছেন নোরা। তবে মূল অভিযুক্ত হিসাবে জ্যাকলিনকেই চিহ্নিত করা হয়েছে।

আরও পড়ুন: মিসেস ওয়ার্ল্ড হলেন কাশ্মীরকন্যা

নোরা তার অভিযোগে লেখেন, ‘জ্যাকলিন ফার্নান্দেজ নিছক সাদামাটা মানহানিই করেননি, রীতিমতো ফৌজদারি অপরাধ করেছেন। নিজের স্বার্থে আমার ক্যারিয়ার শেষ করে দিতে চেয়েছিলেন। কারণ আমরা দুজন একই ইন্ডাস্ট্রিতে মোটামুটি একই ধরনের কাজ করে থাকি। অন্যান্য অভিযোগের মধ্যে এটা মুখ্য।’ নোরার করা এই মামলার শুনানি রয়েছে আগামী ২১ জানুয়ারি।

প্রসঙ্গত, কনম্যান সুখেশ চন্দ্রশেখরের সঙ্গে ঘনিষ্ঠতার মূল্য হাড়ে হাড়ে টের পাচ্ছেন জ্যাকলিন ফার্নান্দেজ। এখন তাকে সিনেমা পর্দার চেয়ে আদালতের বারান্দাতেই বেশি দেখা যায়। এরমধ্যে জুটেছে মানহানির আরেকটি মামলা। মোটকথা, আর্থিক প্রতারণায় মামলায় নাম জড়িয়ে রীতিমতো নাকাল এই অভিনেত্রী।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

দুদকের মামলায় চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

ফরিদপুরের বিশেষ জজ আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় ইস...

৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

দেশের কয়েকটি অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ কারণে সাত অঞ...

আবারো মুখোমুখি স্পেন ও আর্জেন্টিনা

ফুটবল বিশ্বকাপ ফাইনালের মঞ্চে শ্রেষ্ঠত্বের শিরোপা লড়াই নির্ধারণ হলেও স্পেন ও...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখায় এক গ্রাহক...

সিনেমার পর্দায় স্বৈরাচারী ক্ষমতার পতন

ইতিহাসের পাতায় একনায়কতান্ত্রিক শাসনের পতন সবসময়ই নাটকীয় ঘটনার একটি। আর এই পরি...

গ্যাস সংকটে বিপাকে সিএনজি চালকরা

এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) সরবরাহে বিঘ্নের কারণে রাজধানীর সিএনজি স্টেশন...

মুন্সীগঞ্জে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার দিঘীরপাড় এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১০ কেজি গা...

দিল্লির বিক্ষোভের মাঝে নতুন ঘোষণা মোদির

মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের জেরে ভারতের রাজধানী নয়াদ...

যে ম্যাচে অবসর নেবেন রোনালদো

২০২৬ বিশ্বকাপে পর্তুগালের বিদায়ের পর ক্রিশ্চিয়ানো রোনালদোর আন্তর্জাতিক ক্যারি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা