রুপালি পর্দায় শাজাহান খানের গল্প
বিনোদন
জয় বাংলার ধ্বনি

রুপালি পর্দায় শাজাহান খানের গল্প

বিনোদন ডেস্ক : বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, সাবেক নৌপরিবহন মন্ত্রী এবং শ্রমিক নেতা শাজাহান খানের গল্প অবলম্বনে নির্মিত হচ্ছে মুক্তিযুদ্ধভিত্তিক পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘জয় বাংলার ধ্বনি’।

আরও পড়ুন : বিজেপির শীর্ষ কমিটিতে মিঠুন

২০২১-২২ অর্থবছরে এ সিনেমাটি ৬০ লাখ টাকা সরকারি অনুদান পেয়েছে। খ ম খুরশীদের পরিচালনায় প্রধান দুটি চরিত্রে অভিনয় করছেন চিত্রনায়ক নিরব হোসেন ও চিত্রনায়িকা সুনেরাহ বিনতে কামাল।

বিষয়টি নিশ্চিত করে নায়ক নিরব বলেছেন, ‘২০ অক্টোবর থেকে ‘জয় বাংলার ধ্বনি’ সিনেমার শুটিং শুরু হবে। একই দিন হবে মহরত। এ সিনেমার গল্পকার সাবেক নৌপরিবহণ মন্ত্রী শাজাহান খান।’

মহরতের দিন তিনিও উপস্থিত থাকবেন জানিয়ে নিরব বলেন তার লেখা গল্পটি নিয়ে সবার সঙ্গে সরাসরি কথা বলবেন। কিছু চমক থাকবে সেদিন।

আরও পড়ুন : সংসার নিয়ে মুখ খুললেন মাধুরী

নিরব আরও বলেন, ‘স্বাধীনতা যুদ্ধের সময় জয় বাংলা স্লোগানের মহাত্বটাকে তুলে ধরা হবে এই সিনেমায়। এখানে স্বাধীনতার সময়কালীন ও বর্তমান সময়ের প্রেক্ষাপট দেখানো হবে। এতে ২৪-২৫ বছরের যুবক ও বৃদ্ধের চরিত্রে দেখা যাবে আমাকে।

মুক্তিযুদ্ধ মানেই অনেক বড় কিছু।অন্য সবার মতো আমারও মুক্তিযুদ্ধ নিয়ে দুর্বলতা আছে। আশা করি সিনেমাটি ভালো হবে।’

নিরব-সুনেরাহ ছাড়াও ‘জয় বাংলার ধ্বনি’ সিনেমায় কিংবদন্তি অভিনেতা ও সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এমপিও রয়েছেন। তিনি অভিনয় করবেন একজন রাজাকারের ভূমিকায়।

আরও পড়ুন : কাবিননামায় যে অর্থ চাওয়া হয়, সেটা ব্ল্যাকমেইলিং

নির্মাতা সূত্রে জানা যায়, শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুরসহ দেশের বিভিন্ন জায়গায় টানা এ সিনেমার শুটিং হবে।

প্রসঙ্গত, এরআগে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর উপন্যাস ‘গাঙচিল ভালোবাসা’ অবলম্বনে নির্মিত হয়েছে ফেরদৌস-পূর্ণিমাকে নিয়ে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘গাঙচিল’।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা