ঢাকায় আসছেন নোরা
বিনোদন

ঢাকায় আসছেন নোরা

বিনোদন ডেস্ক: ঢাকায় আসছেন ‘দিলবার’খ্যাত বলিউড সেনসেশন নোরা ফাতেহি। এ জন্য অন্যতম আয়োজক মিরর গ্রুপ থেকে ১৫ লাখ রুপি অগ্রিম নিয়েছিলেন নোরা।

আরও পড়ুন: যার যতটুকু জমি আছে উৎপাদন করুন

অনুষ্ঠানের আয়োজক উইমেন লিডারশিপ কর্পোরেশনের প্রতিষ্ঠাতা মারিয়া মৃত্তিকা স্বর্ণা রোববার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।

আগামী ১৮ নভেম্বর ‘গ্লোবাল এসিভার অ্যাওয়ার্ড-২০২২’ অনুষ্ঠানে যোগ দিবেন তিনি। এদিন রাতে ঢাকার একটি কনভেনশন সেন্টারে ৪০ মিনিট নাচবেন নোরা। এই সময়ের মধ্যে তিনি পোশাক বদলাবেন তিনবার। এ ছাড়া পুরস্কার বিতরণও করবেন।

আরও পড়ুন: কিয়েভে ভয়াবহ ড্রোন হামলা

নোরাকে আনতে চাওয়া দুই আয়োজক প্রতিষ্ঠান এক হওয়ায় এমনটি হচ্ছে। ১৫ অক্টোবর রাতে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলন করে সব জটিলতার অবসান ঘটান ওমেন লিডারশিপ করপোরেশনের প্রতিষ্ঠাতা মারিয়া মৃত্তিকা স্বর্ণা ও মিরর গ্রুপের চেয়ারম্যান শাহজাহান ভূঁইয়া।

যৌথ সংবাদ সম্মেলনে তারা বলেন, ‘নোরা ফাতেহির বাংলাদেশ সফর নিয়ে যে ভুল বোঝাবুঝি হয়েছিল, তার সমাধান হয়েছে। তার ঢাকা সফর নিয়ে আর কোনো জটিলতা নেই।’

আরও পড়ুন: ঢাকা ছাড়লেন ব্রুনাই সুলতান

এদিকে এক ভিডিওবার্তায় নোরা ফাতেহি বাংলাদেশের ভক্তদের শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘আপনাদের সঙ্গে দেখা করার জন্য আমি মুখিয়ে আছি।’

আইটেম গানের শিল্পী হিসেবে নোরা ফাতেহি বলিউডের বেশ কিছু ছবিতে নজর কেড়েছেন। সেগুলোর মধ্যে রয়েছে— ‘কিক টু’, ‘শের’, ‘লোফার’, ‘সত্যমেভ জয়তে’, ‘স্ত্রী’, ‘ভারত’, ‘বাটলা হাউস’ প্রভৃতি।

আরও পড়ুন: ফখরুলের পদত্যাগ করা উচিত

মিউজিক ভিডিওতেও সমান জনপ্রিয় তিনি। ‘বিগ বস ৯’, ‘ঝলক দিখলা যা’, ‘কমেডি নাইটস’, ‘এমটিভি ট্রল পুলিশ’সহ বিভিন্ন টিভি শোতেও নোরার উপস্থিতি ছিল জমকালো।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা