অস্কার বিজয়ী উইলিয়াম হার্ট (৭১)
বিনোদন

অস্কার বিজয়ী উইলিয়াম হার্ট আর নেই

বিনোদন ডেস্ক : অস্কার বিজয়ী হলিউডের জনপ্রিয় অভিনেতা উইলিয়াম হার্ট (৭১) চলে গেলেন না ফেরার দেশে।

আর পড়ুন:বিশ্বে করোনায় মৃত্যু কমেছে

রোববার (১৩ মার্চ) মারা যান তিনি। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন হার্টের বন্ধু গেরি বায়ার্ন।

অভিনেতার পরিবারের পক্ষ থেকে তার মৃত্যুর কারণ এখনো জানানো হয়নি। তবে ২০১৮ সালে প্রোস্টেট ক্যান্সার ধরা পড়ে হার্টের।

হার্টের পরিবারের পক্ষ থেকে এক সংবাদে বলা হয়, অত্যন্ত দুঃখের বিষয় যে, ভালোবাসার বাবা, অস্কারজয়ী অভিনেতা উইলিয়াম হার্টের মৃত্যুতে শোক করছে তার পরিবার।

আর পড়ুন:কনস্যুলেটে হামলার দায় স্বীকার ইরানের

৭২তম জন্মদিনের এক সপ্তাহ আগে ১৩ মার্চ তিনি চলে গেলেন। পরিবারের সান্নিধ্যে, শান্তিতে ও স্বাভাবিকভাবেই মৃত্যু হয়েছে তার।

আর পড়ুন:পানি সংকটে মারিউপোলের বাসিন্দারা

প্রসঙ্গত, ৮০ এর দশকে ক্লাসিক চলচ্চিত্র ‘বডি হিট, চিলড্রেন অব এ লেসার গড, ‘ব্রডকাস্ট নিউজ এবং দ্য বিগ চিল সহ নানা ছবিতে অভিনয় করেছেন এই অস্কার বিজয়ী হলিউডের জনপ্রিয় অভিনেতা।

আর পড়ুন:ফেনীতে নারী শ্রমিক শান্তি সমাবেশ অনু্ষ্ঠিত

১৯৮৫ সালের সিনেমা কিস অব দ্য স্পাইডার ওমেন ছবিতে অভিনয় করে অস্কার পান উইলিয়াম হার্ট। পাশাপাশি সেরা অভিনেতার জন্য বিএএফটিএ ফিল্ম অ্যাওয়ার্ড অর্জন করেন।

আর পড়ুন:প্রেমের ফাঁদ পেতে অশ্লীল ভিডিও ধারণ করে...

সিএনএনের এক প্রতিবেদন হতে জানা যায়, সম্প্রতি তিনি মার্ভেলের ছবি- দ্য ইনক্রেডিবল হাল্ক, ক্যাপ্টেন আমেরিকা: সিভিল ওয়ার, অ্যাভেঞ্জারস: ইনফিনিটি ওয়ার, অ্যাভেঞ্জারস: এন্ডগেম এবং ব্ল্যাক উইডো তে কাজ করেছেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

ডাসারে ডেঙ্গু আক্রান্ত যুবকের মৃত্যু, পরিবারে শোকের ছায়া

মাদারীপুরের ডাসারে ডেঙ্গু আক্রান্ত হয়ে সঞ্চয় শিকারী (৩৫) নামে এক যুবকের মৃত্য...

পর্যটন কার্নিভাল শেষে কুয়াকাটায় ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান

দীর্ঘ ৯ বছর পর আয়োজিত কুয়াকাটা পর্যটন কার্নিভাল শেষে সৈকতের পরিবেশ রক্ষায় পরি...

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

পুকুরে গোসলে নেমে দুই বোনের মৃত্যু

নোয়াখালীর সুবর্ণচরে পুকুরে গোসল করতে নেমে আপন দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়ে...

হাসপাতালের চিকিৎসা সামগ্রী ক্রয়ের  ৯ কোটি টাকার ই-টেন্ডার হ্যাক

মাদারীপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে প্রায় ৯ কোটি টাকার চিকিৎসা সামগ্রী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা