বিনোদন

এবার কলকাতার সিনেমায় নাদিয়া

সান নিউজ ডেস্ক: এ প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী সালহা খানম নাদিয়া। বর্তমান সময়ে দর্শকের কাছে প্রিয় এক নাম। শুধু তাই নয়, বেশ কয়েক বছর ধরে নাদিয়া অভিনয়ে বেশ ব্যস্ত সময় কাটাচ্ছেন। ভিন্ন ধরনের গল্প নিয়ে নাটক নির্মাণের ক্ষেত্রে পরিচালকদের কাছেও বাড়ছে সালহা খানম নাদিয়াকে নিয়ে নাটক নির্মাণের আগ্রহ।

আরও পড়ুন: সাপ গলায় পেঁচিয়ে সাহসী স্পর্শিয়া

জনপ্রিয় এ অভিনেত্রী এবার সিনেমায় নাম লেখাচ্ছেন। তবে বাংলাদেশের নয়, কলকাতা সিনেমায়। এর নাম সুনেত্রা সুন্দরম। সিনেমাটি পরিচালনা করছেন শিব রাম শর্মা। গল্প রচনা করেছেন অর্পিতা রায় চৌধুরী।

জানা যায়, আগামী ২৩ মার্চ থেকেই শুরু হচ্ছে এই সিনেমার শুটিং। কলকাতার বিভিন্ন স্থানে হবে এর দৃশ্যায়ন। সিনেমাটিতে কেবল নাদিয়া নন, বাংলাদেশের ফারজানা চুমকিও অভিনয় করবেন। তাদের সঙ্গে থাকছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী পার্নো মিত্র।

নিরাপদ শৌচাগারের জন্য সামাজিক আন্দোলনের প্রেক্ষাপটে এগোবে সিনেমাটি। কাজটি প্রসঙ্গে নাদিয়া বলেন, ক্যারিয়ারের শুরু থেকেই ভিন্নধর্মী গল্পে কাজ করতে চেয়েছি। সুনেত্রা সুন্দরম এর গল্প তেমনই। আশা করছি এটি সামাজিক সচেতনতামূলক ভালো একটি সিনেমা হতে যাচ্ছে।

আরও পড়ুন: নগ্ন হতে আপত্তি নেই

নাদিয়া জানান, আগামী ২০ মার্চ ঢাকা থেকে কলকাতায় যাবেন। এরপর টানা শুটিং সেরে দেশে ফিরবেন।

উল্লেখ্য, ২০০৮ সালে মডেলিং দিয়ে শুরু করেন ক্যারিয়ার। প্রথম দিকে টিভিসি করে পরিচিতি পান। এরপর ধীরে ধীরে নাটকের পর্দায় নিজের অবস্থান তৈরি করে নেন। বর্তমানে টিভি নাটকে প্রথম সারির অভিনেত্রীদের একজন হিসেবে বিবেচিত।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা