সানি লিওন
বিনোদন

দেশে ফিরে গেলেন সানি লিওন

সান নিউজ ডেস্ক: বলিউডের লাস্যময়ী অভিনেত্রী সানি লিওন। কৌশিক হোসেন তাপসের মেয়ের বিয়ে খেতে ঢাকায় এসেছিলেন তিনি। বিয়ের অনুষ্ঠান শেষ করে রোববার (১৩ মার্চ) সকাল ৯ টায় ঢাকা ছেড়ে উড়াল দিয়েছেন তিনি।

আরও পড়ুন:ঢাকা মাতিয়ে গেলেন নার্গিস ফাখরি

একটি বিশেষ বিমানে ইন্ডিয়া যাত্রা করেন তিনি। এসময় তার সঙ্গে স্বামী ড্যানিয়েলসহ আরও চারজন সহকর্মী ছিলেন।

এর আগে, শনিবার (১২ মার্চ) বিকেল ৫টা ১০ মিনিটের দিকে নিজের ফেসবুকে একটি ছবি শেয়ার করেছেন। ক্যাপশনে লেখা, সুন্দর এই দেশে এসে আমি অনেক খুশি। হ্যাশট্যাগ দিয়ে লিখেছেন, বাংলাদেশ, ঢাকা, পার্টিটাইম।

পরে আরেক পোস্টে এই অভিনেত্রীকে সংগীতশিল্পী তাপস ও তার স্বামী ড্যানিয়েলের সঙ্গে দেখা গেছে। ক্যাপশনে লিখেছেন, ঢাকায় পরিবারের সঙ্গে আনন্দের মুহূর্ত।’ এ ক্যাপশনে ট্যাগ করেছেন সংগীতশিল্পী তাপসের ইনস্টাগ্রাম আইডি।

জানা গেছে, কৌশিক হোসেন তাপস ও ফারজানা মুন্নি দম্পতির কন্যার বিয়ে উপলক্ষে শনিবার বিকেলে ব্যক্তিগত বিমানে ঢাকায় আসেন সানি লিওন। তার আগমনে দেশজুড়ে হইচই পড়ে যায়।

তবে এই সফরে আরও এসেছিলেন ভারতের সংগীতশিল্পী কৈলাশ খের, নার্গিস ফাখরি, নুশরাত জাহান, যশ, মিমি চক্রবর্তী। বিয়ের অনুষ্ঠানে গান গেয়ে মাতিয়ে রাখেন কৈলাশ খের। এসময় নাচে অংশ নেন সানি লিওন ও নার্গিস ফাখরি।

আরও পড়ুন: ব্যর্থ প্রেমিক হয়েই তো আমি সফল

এর আগে, গত ২ মার্চ তথ্য মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে সানি লিওনের বাংলাদেশে আসার অনুমতি দেওয়া হয়। একটি সিনেমার শুটিংয়ের জন্য তিনি ও ভারতের ১০ জন অভিনয়শিল্পীকে ওই অনুমতি দেওয়া হয়। তবে গত ৯ মার্চ আরেকটি প্রজ্ঞাপনে সানির অনুমতি বাতিল করা হয়।

এর কারণ জানিয়ে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, ভারতীয় যে অভিনয়শিল্পী দলকে ভিসা দেওয়া হয়, তাদের একজন ছিলেন সানি লিওন। কিন্তু তার সানি লিওন নামটি গোপন করে মার্কিন নাগরিক পরিচয়ে আবেদন করা হয়েছিল। এভাবে পরিচয় গোপন করে অনুমতি নেওয়া আইন-বহির্ভূত। এটি যখন মন্ত্রণালয়ের নজরে আসে, তখন তার বাংলাদেশে আসার অনুমতি বাতিল করা হয়

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা