রণবীর কাপুর ও আলিয়া ভাট
বিনোদন

রণবীরের সঙ্গে আমার বিয়ে হয়ে গেছে

বিনোদন ডেস্ক: বলিউডের জনপ্রিয় প্রেমিকযুগল রণবীর কাপুর ও আলিয়া ভাট। কয়েক বছর ধরেই চুটিয়ে প্রেম করছেন তারা। গত বছরের ডিসেম্বর মাসেই বিয়ের পিঁড়িতে বসার কথা ছিল তাদের। করোনা মহামারি কারণে সেই তারিখ পিছিয়ে গেল।

এবার বিয়ে নিয়ে মুখ খুললেন স্টুডেন্ট অব দ্য ইয়ার খ্যাত অভিনেত্রী। আলিয়া জানিয়ে দিলেন যে, রণবীর কাপুরকে বিয়ে করে ফেলেছেন তিনি। সম্প্রতি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জল্পনা উস্কে আলিয়া বলেন, রণবীরের সঙ্গে অনেকদিন আগেই মানসিকভাবে বিয়ে সেরে নিয়েছি।

রণবীর কাপুর ২০২০ সালেই জানিয়েছেন যে, তাদের বিয়ে আটকে রেখেছে করোনা মহামারি। করোনা না এলে এতোদিনে তাদের ঘর সংসার হয়ে যেত। রণবীর তখন এও জানিয়েছিলেন যে, শিগগিরই তাদের বিয়েটা হচ্ছে।

আরও পড়ুন:যেভাবে ‘গাঙ্গুবাই’ হয়ে ওঠেন আলিয়া

পাঁচ বছর আগে ‘ব্রহ্মাস্ত্র’র সেটে পরিচয় হয় আলিয়া এবং রণবীরের। বছর খানেক লোকচক্ষুর আড়ালে থেকে প্রেম করেছেন এই জুটি। ২০১৮-তে সোনম কাপুরের বিবাহোত্তর সংবর্ধনাতে একসঙ্গে হাজির হয়ে সব জল্পনায় জল ঢালেন তারা।

এরপর থেকে সম্পর্ক নিয়ে বারবার প্রকাশ্যেই কথা বলতে দেখা গেছে তাদের। আলিয়ার সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢুঁ মারলে দেখা যায় প্রেমিক যুগলের মিষ্টি মুহুর্তও। রণবীর ও আলিয়ার পরিবারও তাদের সম্পর্কের বিষয়ে যথেষ্ট অবগত। কাপুর পরিবারের সব অনুষ্ঠানেই আলিয়া উপস্থিত থাকেন। সূত্রের খবর, নীতু কাপুরের খুবই পছন্দ আলিয়াকে। গত বছর ঋষি কাপুর মারা যাওয়ার সময় রণবীরের পাশেই সর্বক্ষণ দেখা যায় আলিয়াকে।

বর্তমানে ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’ ছবির প্রমোশন ব্যস্ত আলিয়া। অন্যদিকে, রণবীর কাপুরের পরবর্তী সিনেমা ‘শামশেরা’ও মুক্তি পাবে শিগগিরই।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা