আদনান ফারুক হিল্লোল ও সাদিয়া ইসলাম মৌ
বিনোদন

দীর্ঘ বিরতির পর নাটকে হিল্লোল

বিনোদন ডেস্ক: দেশের টিভি পর্দার সফল অভিনেতা আদনান ফারুক হিল্লোল। জনপ্রিয়তার সঙ্গে কাজ করেছেন একটা সময়। এখন আর নাটকে দেখা যায় না এই অভিনেতাকে। হিল্লোল এখন ফুড ভ্লগিং করেন। দেশ-বিদেশের বিভিন্ন স্থানে গিয়ে খাবার খেয়ে সেটার রিভিউ দেন।

তবে দীর্ঘ বিরতির পর নাটকে দেখা যাবে হিল্লোলকে। পহেলা ফাল্গুন উপলক্ষে একটি বিশেষ নাটকে হাজির হচ্ছেন তিনি। নাম ‘ফাল্গুনে ভালোবাসার দিন’। সোহরাব হোসেনের ভাবনা ও পরিকল্পনায় নাটকটি রচনা করেছেন রেজাউর রহমান ইজাজ। প্রযোজনায় মাহবুবা ফেরদৌস।

এই নাটকে হিল্লোলের সঙ্গে অভিনয় করেছেন সাদিয়া ইসলাম মৌ। তিনিও একসময় জনপ্রিয়তার শীর্ষে ছিলেন। সময়ের পালাবদলে এখন অনেকটা অনিয়মিত। তাই ভালোবাসা দিবস ও ফাল্গুনের উৎসবে হিল্লোল-মৌ জুটি দর্শকের জন্য বিশেষ উপহার বটে।

আরও পড়ুন: আবারও ঝড় তুললেন রাখি

নাটককে দেখা যাবে, ২০ বছর পর মায়ের অসুস্থতার খবরে দেশে ফিরেছে আসিফ। কথা ছিল আর কখনো ফিরবে না। কিন্তু অসুস্থ মাকে দেখার জন্য ব্যাকুল হয়ে ছুটে আসে সে। এসেই যে পরিস্থিতির মুখোমুখি হলো, তার জন্য একেবারেই তৈরি ছিল না আসিফ।

নিলু তার সামনে দাঁড়িয়ে। এই নিলুকেই সে ভালোবাসতো, এখনও সেই ভালোবাসা অটুট। চলার পথে নিলুকে দেখে বুকের ভেতর অদ্ভুত এক অনুভূতি হয় তার। এক সময়ের তীব্র ভালোবাসা আসিফকে আচ্ছন্ন করে ফেলে। সে তার ২০ বছর আগের জীবনে ফিরে যায়। কিন্তু ওপাশে যে মানুষটি, সেই নিলুরও কি একই অনুভূতি হচ্ছে? দীর্ঘসময় পর প্রিয় মানুষকে দেখলে বুকের ভেতরটা ভেঙেচুরে যায়। হু হু করে ওঠে। আসিফ -নিলু দুজনেই ভাবে- তাদের জীবনটা কেন এমন হলো?

জানা গেছে, ১৪ ফেব্রুয়ারি রাত ৮টার বাংলা সংবাদের পর বিটিভিতে প্রচারিত হবে এই বিশেষ নাটক।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা