বিনোদন

অভিনয়শিল্পী সংঘের ভোট চলছে

বিনোদন ডেস্ক: টেলিভিশনের অভিনয় শিল্পীদের সংগঠন ‘অভিনয় শিল্পী সংঘের’ নির্বাচনে ভোটগ্রহণ চলছে। শুক্রবার (২৮ জানুয়ারি) সকাল ৯টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্রে অভিনয়শিল্পী সংঘের দ্বিবার্ষিক নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করা অভিনেতা খায়রুল আলম সবুজ জানান, বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়বে। এবার ভোটার সংখ্যা ৭৫২ জন।

আরও পড়ুন: ইলিয়াস কাঞ্চনের ভোট দেয়ার মাধ্যমে শুরু শিল্পী সমিতির নির্বাচন

নির্বাচনে ২১টি পদে লড়াই করছেন ৪৮ জন প্রার্থী। তারা প্রত্যেকেই স্বতন্ত্র প্রার্থী। এর মধ্যে শিল্পী সংঘের নির্বাচনে সভাপতি পদে লড়াই করছেন গেল দুই মেয়াদের সাধারণ সম্পাদক আহসান হাবীব নাসিম। তার বিপরীতে রয়েছেন ড. শাহাদাৎ হোসেন (নিপু)। সাধারণ সম্পাদক পদে লড়ছেন রওনক হাসান ও আলমগীর কবীর (কবীর টুটুল)।

সহ-সভাপতি পদের তিনটি পদের জন্য লড়াই করছেন আনিসুর রহমান মিলন, ইকবাল বাবু, তানিয়া আহমেদ, দিলু মজুমদার ও সেলিম মাহবুব। যুগ্ম সাধারণ সম্পাদক পদে নাজনীন হাসান চুমকী, শামীমা তুষ্টি ও জামিল হোসেন। সাংগঠনিক সম্পাদক পদে লড়ছেন সাজু খাদেম, তুষার মাহমুদ ও জুলফিকার চঞ্চল।

আরও পড়ুন: বিয়ের দুই সপ্তাহ না যেতেই হাসপাতালে পরীমনি

অর্থ সম্পাদক পদে সায়েম সামাদ ও মুহাম্মদ নূর এ আলম (নয়ন)। দপ্তর সম্পাদক পদে আছেন মামুন অর রশিদ (কবি মামুন) ও শেখ মেরাজুল ইসলাম। অনুষ্ঠান সম্পাদক পদে প্রার্থী হয়েছেন নিথর মাহবুব ও রাশেদ মামুন অপু। আইন ও কল্যাণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন ঊর্মিলা শ্রাবন্তী কর ও রওনক বিশাকা শ্যামলী।

প্রচার ও প্রকাশনা পদে প্রার্থী হয়েছেন প্রাণ রায় ও মুকুল সিরাজ। তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে প্রার্থী হয়েছেন আবুল কালাম আজাদ, মাহাদী হাসান পিয়াল ও সুজাত শিমুল।

এছাড়া কার্যনির্বাহী সদস্য ৭টি পদের জন্য প্রার্থী হয়েছেন- আইনুন নাহার পুতুল, আবুল কালাম আজাদ মিয়া, আশরাফ কবির, আশরাফুল আশীষ, গোলাম কিবরিয়া তানভীর, রাজীব সালেহীন, নূরুন নাহার বেগম, মিষ্টি মারিয়া, তানভীর মাসুদ, মাজনুন মিজান, মো. আবদুল হান্নান আখন্দ, মো. আমিনুল বারী, মৌসুমী হামিদ, রেজাউল রাজু, শামস সুমন, শ্যামল জাকারিয়া, স্মরণ কুমার সাহা, সংগীতা চৌধুরী, সূচনা সিকদার ও হিমে হাফিজ।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা