ছবি- আনিসুর রহমান মিলন
বিনোদন

কথায় নয়, কাজে প্রমাণ দিতে চাই

বিনোদন প্রতিবেদক: আর মাত্র একদিন পড়েই বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হবে টেলিভিশন নাটকের শিল্পীদের সংগঠন অভিনয়শিল্পী সংঘের নির্বাচন। তবে এবারের নির্বাচনে নেই কোনো প্যানেল। স্বতন্ত্র প্রার্থী হিসেবে ২১ জন বিজয়ী হয়ে নতুন কমিটি গড়বেন সংগঠনটির ভবিষ্যতের জন্য।

নাট্যপাড়া মেতেছে তাই ভোট উৎসবে। শিল্পীরা এক হলেই চলছে ভোটের গল্প। এবার সহ-সভাপতি পদে নির্বাচন করছেন জনপ্রিয় অভিনেতা আনিসুর রহমান মিলন। বেশ ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি নির্বাচনী প্রচারণায়।

আনিসুর রহমান মিলন বলেন, ‘এবার অভিনয়শিল্পী সংঘের নির্বাচনে কোনো প্যানেল নাই। এই জন্য কোনো দলাদলি নাই। মনে হচ্ছে যেন উৎসব চলছে। একটা আনন্দের মধ্যে রয়েছি। কোনো চাপ মনে হচ্ছে না। যেখানেই যাচ্ছি ভোটের আমেজ। ভোটারদের কাছে ভোট চাইছি। অন্যদিকে এক প্রার্থী অন্য প্রার্থীর থেকেও ভোট চাইছি। এক কথায় অসাধারণ।

তিনি বলেন, ‘অভিনয়শিল্পী সংঘের নির্বাচনে বিজয়ী হলে আমি প্রথমে চেষ্টা করবো আমাদের শিল্পীদের যে সমস্যাগুলো আছে সেইগুলো সমাধান করতে। আমি সবসময় শিল্পীদের পাশে থাকতে চাই। সুখে-দুঃখে সবসময়। তাদের জন্য নির্বাচনে এসেছি। অনেক পরিকল্পনাই আছে, যা শিল্পীদের উন্নয়নে কাজে আসবে। সবার সহযোগিতা পেলে অনেক কিছুই করতে পারবো। কথায় নয়, কাজে প্রমাণ দিতে চাই।’

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

তিন গ্রামে বন্দুকধারীর তাণ্ডব, নিহত ৮

এক ঝলক : ┃ তুরস্কে বন্দুকধার...

গ্যাস কেনার সামর্থ্য নেই, ঢাকায় ফিরছে লাকড়ির চুলা!

এক নজরে: গ্যাসের দাম, কাঠের চুলায় ফিরছে রাজধানীর গর...

এক দশকে বিদেশি দেনা প্রায় দ্বিগুণ, সবচেয়ে বড় পাওনাদার চীন

দশ বছরে বিদেশি ঋণ প্রায় দ্বিগুণ হয়ে গেছে পাকিস্তানের। বিশ্বব্যাংকের সর্বশেষ...

অভিষেক শতকেই দ্বিশতক, লেজের ব্যাটারদের নিয়ে একাই টেনে তুললেন বাংলাদেশকে

সিলেট টেস্টের তৃতীয় দিন বিকেলে বাংলাদেশের ক্রিকেট পেয়েছে এমন এক ইনিংস, যা ব...

‘রবি ইন ঢাকা’য় চমক, চরিত্র নিয়ে মুখে তালা

ছোটপর্দার জনপ্রিয় মুখ রিচি সোলায়মান এবার পা রাখছেন সিনেমার জগতে। নাটকের দর্...

জামালপুরে ট্রাকের চাপায় একই পরিবারের তিনজনসহ প্রাণ গেল ৪ জনের

জামালপুরের মেলান্দহে দ্রুতগামী একটি ট্রাক প্রথমে মোটরসাইকেল ও পরে অটোরিকশাকে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা