সালমান খান
বিনোদন

সালমানের যেসব রেকর্ড

বিনোদন ডেস্ক: আজ ২৭ ডিসেম্বর বলিউডের ভাইজান সালমান খানের জন্মদিন। বেশ ধুমধাম করেই জন্মদিন উদযাপন শুরু করেছেন সালমান। তিন দশকের অভিনয় ক্যারিয়ারে তার করা রেকর্ডসমূহ:

১৯৯৪ সালে মুক্তি পায় সালমান অভিনীত কালজয়ী ছবি ‘হাম আপকে হ্যায় কৌন’। মুক্তির পর সিনেমাটির টিকিট বিক্রি হয়েছিল ৭ কোটি ৪০ লাখের বেশি, যা অনেক বড় একটি রেকর্ড।

২০১০ সাল থেকে সালমানের মুক্তি পাওয়া সিনেমাগুলো ১০০ কোটি রুপি কিংবা এর বেশি ব্যবসা করেছে। এসব ছবির মধ্যে আছে ‌‘দাবাং’, ‘দাবাং টু’, ‘কিক’, ‘জয় হো’, ‘রেডি’, ‘বডিগার্ড’ ইত্যাদি। যা আর কোনো বলিউড তারকার নেই।

বলিউডের এক মাত্র অভিনেতা হিসেবে সালমান খানের তিনটি ছবি ৩০০ কোটি রুপির বেশি ব্যবসা করেছে, এগুলো হলো ‌‘বজরঙ্গী ভাইজান’, ‘টাইগার জিন্দা হ্যায়’ ও ‘সুলতান’।

ইউটিউবে ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবির ট্রেলার ও এর গান ‘সোয়াগ সে স্বাগত’ গানটি ভিউয়ের ক্ষেত্রে রেকর্ড গড়েছিল।

সালমান খানের ছবিতে যুক্তি না থাকুক, বক্স অফিসে তা ব্যবসা করবেই। বলিউডে সালমান খানের সাফল্যের সঙ্গে শাহরুখ খান এবং আমির খানের সাফল্যের তুলনা করা হয়। কিন্তু সালমান খান তার তিন দশকের অভিনয় ক্যারিয়ারে এমন সব রেকর্ড গড়েছেন যেসব রেকর্ড বাকি দুই খানের নেই।

সালমান খানকে সবশেষ দেখা গেছে মহেশ মাঞ্জেরেকারের অন্তিত চলচ্চিত্রে। আগামী বছর সাবেক প্রেমিকার ক্যাটরিনা কাইফের সঙ্গে ‘টাইগার জিন্দা হ্যায় ৩’ এর শুটিং করবেন। এছাড়া জ্যাকুলিন ফার্নান্দেজের সঙ্গে ‘কিক ২’ রয়েছে শুটিয়ের অপেক্ষায়। তিনি রিয়েলিটি শো বিগ বস-১৫ উপস্থাপনা করছেন।

বর্তমানে ‘টাইগার ৩’ সিনেমার কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন সালমান। সিনেমাটিতে তার বিপরীতে রয়েছেন ক্যাটরিনা কাইফ। এ অভিনেত্রীর বিয়ের আগে তুরস্ক ও রাশিয়ায় শুটিংয়ে অংশ নিয়েছেন তারা। শিগগিরই আবারও সিনেমাটির শুটিংয়ে যোগ দেবেন তারা।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা