ছবি: সংগৃহীত
বিনোদন

প্রস্তাব পেয়েও মান্নাত কেনেননি সালমান

বিনোদন ডেস্ক: ২০০১ সালে ‘মান্নাত’ কিনেছিলেন বলিউড বাদশাহ শাহরুখ খান। তার শখের এ বাড়িটি মুম্বাইয়ের অন্যতম দর্শনীয় স্থান। এ বাড়ি নিয়ে মানুষের আগ্রহও অনেক।

আরও পড়ুন: ফের লন্ডন মাতাবেন জেমস

পূর্বে বাড়িটির নাম ছিল ‘ভিলা ভিয়েনা’। শাহরুখের আগে বাড়িটি কেনার প্রস্তাব পেয়েছিলেন সালমান খান। তবে সে প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন তিনি। এবার এক সাক্ষাৎকারে এর কারণ জানালেন বলিউড ভাইজান।

সালমান জানান, সে সময় তিনি সাফল্য পেতে শুরু করেছিলেন। মান্নাত কেনার প্রস্তাব পাওয়ার কথা তার বাবা সেলিম খানকে জানিয়ে পরামর্শ চান। তিনি ছেলেকে বলেন, ‌এত বড় বাড়ি নিয়ে করবে কী? বাবার এ কথাতেই আর বাড়িটি কেনার আগ্রহ দেখাননি সালমান।

আরও পড়ুন: রেড কার্পেটে রূপকথার পরী আলিয়া

পরে তার বদলে বাড়িটি কিনেন শাহরুখ। ২০০৫ সালে তিনি এ বাড়ির নাম রাখেন ‘মান্নাত’।

বলিউড ভাইজান জানান, বাবার করা সেই প্রশ্ন তিনি শাহরুখকে করতে চান। জানতে চান, ‘এত বড় বাড়িতে কী করেন শাহরুখ?’

উল্লেখ্য, শাহরুখ খানের সাধের ‘মান্নাত’র বর্তমান বাজার মূল্য ২০০ কোটি টাকার বেশি। তবে এটি তার বিপুল সম্পত্তির একটি অংশ মাত্র। লন্ডনেও বলিউড বাদশাহর একটি বিলাসবহুল বাড়ি রয়েছে, যার মূল্য ১৭২ কোটি টাকা।

আরও পড়ুন: 'তুফান' টিজারে শাকিবের ঝড়

এছাড়া দুবাইয়ের প্রাইভেট আইল্যান্ডেও একটি বাড়ি রয়েছে বলিউডের রোম্যান্স কিংয়ের, যার আনুমানিক মূল্য প্রায় ১০০ কোটি টাকা। সেই সঙ্গে বুগাত্তি ভেরন, রোলস রয়েস ও বেন্টলির মতো গাড়ির মালিক বলিউডে বাদশা।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা