বিনোদন

সুবাহর স্বামীর বিরুদ্ধে দ্বিতীয় স্ত্রীর মামলার হুমকি

বিনোদন ডেস্ক: দ্বিতীয় স্ত্রীকে ডিভোর্স না দিয়েই বিতর্কিত ক্রিকেটার নাসির হোসাইনের সাবেক প্রেমিকা সুবাহ শাহ হুমায়রাকে বিয়ে করায় গায়ক ইলিয়াস হোসাইনের বিরুদ্ধে মামলার হুমকি দিয়েছেন মডেল কারিন নাজ।

জানা গেছে, মডেল কারিন নাজ সুইডেনের স্টোকহোমে থাকেন। বাংলাদেশে বেশ কয়েকটি মিউজিক ভিডিওতে মডেলেও হয়েছেন তিনি। কারিনকে বিয়ের পূর্বে ২০১৫ সালে যুক্তরাষ্ট্রপ্রবাসী নিশাত তাবাসসুমকে বিয়ে করেন ইলিয়াস। সে সময় নিশাত মেডিক্যাল সায়েন্সের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। কিন্তু সেই বিয়ে বেশি দিন টেকেনি। এরপর দ্বিতীয়বারের মতো কারিনের সাথে বিয়ের পিঁড়িতে বসেন ইলিয়াস।

মডেল কারিন বলেন, ‘ইলিয়াসের সঙ্গে আমার এখনও আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ হয়নি। আর তৃতীয় বিয়ের বিষয়েও কোনো আলাপ হয়নি। ইলিয়াসের বিয়ের বিষয়ে আমি কিছুই জানি না। বিয়ের খবরটি শুনে আমি বিস্মিত হয়েছি। কী বলা উচিত বুঝতে পারছি না। তবে আমি এতো সহজেই এটা মেনে নেবো না। আমি আইনী প্রক্রিয়ায় ইলিয়াসের বিরুদ্ধে পদক্ষেপ নেবো।’

প্রসঙ্গত, গত ১ ডিসেম্বর অনেকটা গোপনেই নবাগত চিত্র নায়িকা সুবাহ শাহ হুমায়রাকে বিয়ে করেন ইলিয়াস। বিয়ের খবর প্রকাশ্যে আসতেই ইলিয়াস গণমাধ্যমকে বলেন, গত ১ ডিসেম্বর আমাদের বিয়ে হয়েছে। তার আগে আমাদের প্রেমের সম্পর্ক ছিল। আমাদের প্রেমের পরিণতি দেওয়ার জন্য বিয়ে করেছি।

জানা গেছে, ‌‘না বলা কথা’, ‘আমার ভিতর’, ‘এক পলকে’, ‘নীল নয়না’, ‘সারাটি জীবন’, ‘শোন একটা কথা বলি’ গানগুলোর মাধ্যমে শ্রোতামহলে জনপ্রিয়তা পেয়েছেন ইলিয়াস। অন্যদিকে সুবাহ ২০১৯ সালে রফিক সিকদারের ‘বসন্ত বিকেল’ চলচ্চিত্রের মাধ্যমে সিনেমার কাজ শুরু করেন। এরপর একে একে ছয়টি চলচ্চিত্রে কাজ করেন সুবাহ। যদিও এখন পর্যন্ত তার কোনো ছবিই মুক্তি পায়নি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

দুদকের মামলায় চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

ফরিদপুরের বিশেষ জজ আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় ইস...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখায় এক গ্রাহক...

মালয়েশিয়ায় গ্রেফতার ৩২ বাংলাদেশি

মালয়েশিয়ার জোহর রাজ্যে পরিচালিত যৌথ অভিবাসনবিরোধী...

সিঙ্গাপুরের পাসপোর্ট বিশ্বের সেরা, বাংলাদেশের অবস্থান কত?

বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টধারী দেশের স্বীকৃ...

মাদারীপুরে খাল খনন কার্যক্রম পরিদর্শনে এমপি জাহান্দার

মাদারীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের শামসুন্নাহার হাই স্কুল-সংলগ্ন দীর্ঘদিনের অ...

খানা-খন্দে ভরপুর মাদারীপুর-শরীয়তপুর মহাসড়ক 

সড়কটি কয়েক মাসের মধ্যেই সড়কের বিভন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। কোথাও...

পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তার বাধ্যতামূলক অবসর 

বাংলাদেশ পুলিশের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।...

শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ জনতা পার্টির

ভারতে পুলিশি সহিংসতার শিকার মানুষের প্রতি সংহতি জানিয়ে দেশব্যাপী বিক্ষোভ কর্ম...

বৃষ্টির প্রভাবে মনোহরদীর বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী

টানা বৃষ্টির প্রভাবে নরসিংদীর মনোহরদী উপজেলার কাঁচা বাজারের সবজি সরবরাহ উল্লে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা