নাসির হোসেন-সুবাহ শাহ হুমায়রা-ইলিয়াস হোসাইন
বিনোদন

নাসির-ইলিয়াসকে সুবাহর আমন্ত্রণ

সান নিউজ ডেস্ক: আলোচিত মডেল-অভিনেত্রী হুমায়রা সুবাহ। এই নায়িকার অভিনীত প্রথম সিনেমা ‘বসন্ত বিকেল’ ২১ অক্টোবর সারা দেশে মুক্তি পেয়েছে।

আরও পড়ুন: সালমান খানের মতো পাত্র খুঁজছি

সিনেমাটি নিয়ে বেশ উচ্ছ্বসিত এই নবাগত নায়িকা। এবার দুই প্রাক্তন নাসির, ইলিয়াসসহ তার সকল শুভাকাঙ্ক্ষীদের সিনেমাটি দেখার আমন্ত্রণ জানালেন সুবাহ।

গণমাধ্যমের সঙ্গে আলাপকালে সুবাহ বলেন, এরই মধ্যে কয়েকটি সিনেমায় অভিনয় করেছি। কিন্তু দর্শক আমাকে ‘বসন্ত বিকেল’ সিনেমার মাধ্যমে পর্দায় প্রথবার দেখতে পাবেন। বিষয়টি নিয়ে আমি খুবই উচ্ছ্বসিত। আমার বন্ধু-বান্ধবসহ সবাইকে সিনেমাটি দেখার আমন্ত্রণ।

নাসির-ইলিয়াসকে সিনেমাটি দেখার আমন্ত্রণ জানাবেন কিনা? উত্তরে সুবাহ বলেন—‘তাদেরকেও সিনেমাটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি।’

আরও পড়ুন: দেশ ছেড়ে পালাতে চেয়েছিলেন জ্যাকুলিন

রফিক সিকদার পরিচালিত ‘বসন্ত বিকেল’ সিনেমায় সুবাহর বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়ক শিপন মিত্র ও তানভীর তনু। ত্রিভুজ প্রেমের গল্প নিয়ে নির্মিত এই সিনেমায় আরো অভিনয় করেছেন— ওমর সানী, শাহনূর, সুচরিতা, শিবা সানু প্রমুখ। একটি বিশেষ চরিত্রে রয়েছেন খ্যাতিমান নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী। অতিথি চরিত্রে রয়েছেন চিত্রনায়ক আমান রেজা ও চিত্রনায়িকা তানহা তাসনিয়া।

আরও পড়ুন: জ্যাকলিনের জামিনের মেয়াদ বাড়ল

প্রসঙ্গত, গত বছরের ১ ডিসেম্বর তরুণ প্রজন্মের সুপরিচিত গায়ক ইলিয়াস হোসাইনকে বিয়ে করেন মডেল ও অভিনেত্রী শাহ হুমায়রা সুবাহ। এক মাস না পেরোতেই তাদের সংসারে ভাঙন শুরু হয়। এরপর ইলিয়াসের বিরুদ্ধে একের পর এক অভিযোগ আনেন সুবাহ। এমনকি এই গায়কের বিরুদ্ধে একাধিক মামলাও করেন। সুবাহর বিরুদ্ধেও পাল্টা মামলা করলেন ইলিয়াস। যদিও তারা আলাদা হয়ে গেছেন, এসবই এখন অতীত।

এর আগে ২০১৮ সালে মডেল ও অভিনেত্রী সুবাহ শাহ হুমায়রার একটি ভিডিও তুমুল আলোচনার জন্ম দিয়েছিল। যে ভিডিওতে তিনি জাতীয় দলের এক সময়কার নিয়মিত ক্রিকেটার নাসির হোসেনের সঙ্গে নিজের সম্পর্কের ব্যাপারটি ফাঁস করেছিলেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা