বিনোদন

দেশ ছেড়ে পালাতে চেয়েছিলেন জ্যাকুলিন

বিনোদন ডেস্ক: ভারত ছেড়ে পালাতে চেয়েছিলেন বলিউড নায়িকা জ্যাকুলিন ফার্নান্দেজ। কারাবন্দি সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে ২০০ কোটি টাকা আর্থিক তছরুপ-কাণ্ডের তদন্ত চলাকালে তিনি পালাতে চেয়েছিলেন বলিউড সুন্দরী।

আরও পড়ুন: রাজধানীতে ৩ চোর গ্রেফতার

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়, শনিবার দিল্লির আদালতকে এ তথ্য জানিয়ে অভিনেত্রীর জামিন আবেদনের বিরোধিতা করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি।

আদালতে জামিন আবেদনের শুনানি চলাকালীন ইডি অভিযোগ করেন, জ্যাকুলিন তার মোবাইল ফোন থেকে সব তথ্য মুছে দিয়ে তদন্তকারীদের বিভ্রান্ত করেছেন। তদন্তে সহযোগিতা করছেন না তিনি।

আরও পড়ুন: সেই বজলুর ৫ বছরের কারাদণ্ড

তার পরই ইডির পক্ষ থেকে বলা হয়, অভিনেত্রী দেশ ছেড়ে চলে যেতে চেয়েছিলেন এর মাঝেই। কিন্তু ‘লুক আউট’ নোটিশ জারি থাকায় সম্ভব হয়নি। আদালতে এ সংক্রান্ত যাবতীয় নথি পেশ করেছে ইডি। এরপর আদালতের সিদ্ধান্তে অন্তর্বর্তী সুরক্ষার মেয়াদ বাড়ানো হয়েছে জ্যাকুলিনের।

জানা গেছে, আগামী ১০ নভেম্বর মামলার পরবর্তী শুনানি হবে। গত ১৭ সেপ্টেম্বর অন্তর্বর্তী জামিনে ছাড়া পেয়েছিলেন জ্যাকুলিন। আগস্ট মাসে সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে তছরুপ মামলায় নাম জড়ানোর পর ইডি তলব করেছিলেন তাকে। শুধু তাই নয়, তার সঙ্গে সম্পর্কিত আরও অনেককেই থানায় হাজিরা দিতে ডেকেছিল দিল্লির আর্থিক অপরাধ দমন শাখা। সেখানে দফায় দফায় জিজ্ঞাসাবাদের পর তদন্ত এগিয়ে নিয়ে চলেছে ইডি। তার মধ্যেই ৩৭ বছর বয়সি জ্যাকুলিনের অন্তর্বর্তী জামিনের আবেদন মঞ্জুর হয়।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা