ক্যাটরিনা-ভিকি
বিনোদন

হানিমুনে যাচ্ছেন ক্যাটরিনা-ভিকি

বিনোদন ডেস্ক: বলিউডের দুই তারকা ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশালের বিয়ে হতে যাচ্ছে আজ বৃহস্পতিবার (৯ ডিসেম্বর)। এই দম্পতি তাদের বন্ধুদের জন্য মুম্বাইয়ের তাজ ল্যান্ডস এন্ড হোটেলে একটি গ্র্যান্ড রিসেপশনের আয়োজন করবেন বলে জানা যায়।

রাজস্থানের ৭০০ বছর পুরনো রাজপ্রাসাধ সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারাতে হবে তাদের বিয়ে। নানা রকম বিধি নিষেধ মেনে অতিথিরা হাজির হবেন বিয়ের নিমন্ত্রণ খেতে।

এদিকে জানা গেল, নবদম্পতি হানিমুন করতে যাবেন মালদ্বীপে। এমনই গুঞ্জন বলিউড পাড়ায়। তবে ভি-ক্যাটের কাছের মানুষদের থেকে জানা যায়, সহসাই মধূচন্দ্রিমায় যাচ্ছেন না তারা। নেবেন একটু সময়। হাতে বেশ কিছু সিনেমার কাজ আছে দুজনেরই। সেগুলো শেষ করে নিজেদের জন্য সময় বের করবেন এই জুটি।

তাদের বিয়েতে ১২০ জন অতিথি উপস্থিত থাকবেন। সেখানে ইতালির একজন শেফ দ্বারা তৈরি একটি পাঁচ স্তরের টিফানি কেক থাকবে। মেনুতে অতিথিদের মহাদেশীয়, ঐতিহ্যবাহী রাজস্থানী, পাঞ্জাবি এবং রাজওয়াড়ি খাবার রয়েছে।

সালমান খানের সঙ্গে ‘টাইগার ৩’ সিনেমায় কাজ করছেন ক্যাটরিনা কাইফ। ‘আন্ধাধুন’ ছবি খ্যাত পরিচালক শ্রীরাম রাঘবনের পরবর্তী ছবিরও শুটিং শুরু করবেন তিনি। সেই ছবিতে ক্যাটের বিপরীতে দেখা যাবে দক্ষিণী তারকা বিজয় সেতুপতিকে।

অন্যদিকে বিয়ের পরপরই শুটিং করতে ইন্দোরে যাবেন ভিকি। তার হাতেও রয়েছে দুইটি ছবির কাজ।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা