বিনোদন

ভিকি-ক্যাটরিনার হবে না হানিমুন 

বিনোদন ডেস্ক: বলিউডের আলোচিত অভিনেতা ভিকি কৌশল ও অভিনেত্রী ক্যাটরিনা কাইফ প্রেম থেকে শুরু করে বিয়ে—কোনো দিনই মুখ খোলেননি। একসঙ্গে ছুটি কাটাতে গিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে আলাদা আলাদা ছবি পোস্ট করেছেন তারা। ক্যাটরিনার ফ্ল্যাটের বাইরে পাপারাজ্জির ক্যামেরায় হরহামেশাই ধরা পড়েছেন ভিকি কৌশল। শুধু তা-ই নয়, ‘সরদার উধম’ ছবির বিশেষ প্রদর্শনীতে দুজনকে ঘনিষ্ঠভাবেও দেখা গেছে। অবশেষে সব গুঞ্জন সত্যি হতে চলল। বিয়ে করছেন এই জুটি। তবে ভিকি-ক্যাটরিনার হানিমুন হবে না বলে নতুন করে গুঞ্জন শুরু হয়েছে।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, রাজস্থানের ঐতিহ্যবাহী সিক্স সেন্সেস প্যালেসে ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের জমকালো বিয়ের আসর বসছে। বুধবার (৮ ডিসেম্বর) মেহেদি ও হলদির অনুষ্ঠান। তারপরই বিয়ের মূল অনুষ্ঠান। ইতিমধ্যে অতিথিরা পৌঁছে গেছেন বিয়ের আসরে। কড়া নিরাপত্তার কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো ধরনের বিয়ের ছবি দেখা যাচ্ছে না। অতিথির তালিকায় আছেন কবির খান, মিনি মাথৌর, নেহা ধুপিয়া, অঙ্গদ বেদি, শর্বরী বাগ, সিমরান কাউর প্রমুখ।

সাধারণত বিয়ের পরই নতুন দম্পতির চোখ থাকে হানিমুনে। তবে ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, বিয়ের পর হানিমুনে যাচ্ছেন না দম্পতি ভিকি-ক্যাটরিনা। এই মুহূর্তে তাদের হাতে অনেক কাজ। সেই কাজ থেকে বিরতি নিয়েই বিয়ে করছেন। বিয়েটা হয়ে গেলে তারা আর সময় নষ্ট করতে চান না। সোজা যার যার কাজে মনযোগ দেবেন।

জানা গেছে, বিয়ের পর শ্রীরাম রাঘবনের ছবির শুটিংয়ে নেমে পড়বেন ক্যাটরিনা কাইফ। এই ছবিতে তাকে দেখা যাবে দক্ষিণ ভারতীয় অভিনেতা বিজয় সেথুপতির সঙ্গে। অন্যদিকে ভিকি কৌশল পরিচালক দিনেশ ভিজানের ছবিতে শুটিং শুরু করবেন।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা