বিনোদন

ক্যাটরিনার প্রশংসায় কঙ্গনা

বিনোদন ডেস্ক: বয়সে ছোট ভিকি কৌশলকে বিয়ে করছেন ক্যাটরিনা কাইফ। সিনেমা জগতের প্রথম সারির তারকারা ‘সেক্সিস্ট’ ধারণা ভেঙে বয়সে ছোট পুরুষকে বিয়ে করছেন, বিষয়টিকে সাধুবাদ জানিয়েছেন কঙ্গনা রাণৌত।

যদিও সরাসরি কারো নাম তিনি উল্লেখ করেননি। তবে ভিকি-ক্যাটরিনার বিয়ের দিকেই তিনি ইঙ্গিত করেছেন এটি বুঝতে কারো বাকি নেই।

এর আগে অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়াও তার চেয়ে দশ বছরের ছোট নিক জোনাসকে বিয়ে করেছেন। এই তালিকায় আছেন ঐশ্বরিয়া রাই ও অভিষেক বচ্চন।

ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে কঙ্গনা লিখেছেন, ‘বহু সফল পুরুষের গল্প শুনে বড় হয়েছি, যারা বয়সে ছোট মেয়েদের বিয়ে করেছেন। স্বামীর চেয়ে সফল নারীকে খুব একটা দেখা যায় না। কম বয়সী পুরুষের কথা বাদ দিন, একটা নির্দিষ্ট বয়সের পর মেয়েদের বিয়ের চিন্তাই বাদ দিতে হয়। দেখে ভালো লাগছে যে, সফল নারী, ভারতীয় সিনেমা জগতের প্রথম সারির নারীরা সেক্সিস্ট ধারণা ভাঙছেন। প্রথা ভেঙে নতুনভাবে গড়ার জন্য পুরুষ ও নারী উভয়কেই অভিবাদন।’

রাজস্থানের সাওয়াই মাধপুরে অবস্থিত সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারা রিসোর্টে হচ্ছে ভিকি-ক্যাটরিনার বিয়ের আনুষ্ঠানিকতা।

জানা গেছে, মঙ্গলবার (৭ ডিসেম্বর) তাদের মেহেদি ও সংগীত অনুষ্ঠান হয়েছে। বুধবার হলুদ অনুষ্ঠান এবং বৃহস্পতিবার বিয়ের আনুষ্ঠানিকতা সারবেন এই তারকা জুটি। বিয়ের গোপনীয়তা বজায় রাখতে নানা রকম ব্যবস্থা নিয়েছেন ভিকি ও ক্যাটরিনা। কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। বিয়েতে অতিথিদের ফোন অথবা কোনো ইলেকট্রিক ডিভাইস ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা