বিনোদন

এবার তীর অনন্যা ও সানায়ার দিকে!

বিনোদন ডেস্ক: মাদককাণ্ডে কারাগারে আছেন শাহরুখপুত্র আরিয়ান খান। এবার আরেক তারকার সন্তান অনন্যার নাম এই মামলার সঙ্গে জড়িয়ে পড়েছে। বৃহস্পতি ও শুক্রবার তাঁকে জিজ্ঞাসাবাদ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরো-এনসিবি।

এদিকে জানা গেছে, বলিউডের নবাগত নায়িকা সানায়া কাপুরকে সমন পাঠাতে পারে এনসিবি। এবার তাদের পরবর্তী নিশানায় বলিউড অভিনেতা সঞ্জয় কাপুরের কন্যা সানায়া।

আরিয়ানের হোয়াটসঅ্যাপ চ্যাট থেকে অনন্যার নাম পেয়েছিলো এনসিবি। এনসিবির দাবি, তারা মাদক নিয়ে হোয়াটসঅ্যাপে কথাবার্তা বলেছে। তাই অনন্যাকে সমন পাঠানো হয়েছিলো। শুক্রবার বিকেল চারটার দিকে তারা অনন্যাকে জেরা করা শুরু করে। দুই ঘণ্টার বেশি সময় ধরে এই বলিউড নায়িকাকে জিজ্ঞাসাবাদ করেছিলেন এনসিবির কর্মকর্তারা।

জানা গেছে, আরিয়ানকে জিজ্ঞাসাবাদের সময় এনসিবি সানায়া কাপুরের নাম জানতে পেরেছিলো। তাই বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুরের কাজিন সানায়াকেও সমন পাঠাতে পারে তারা।

বৃহস্পতিবার দুপুরে দুটি গাড়িতে অনন্যার বাসায় গিয়েছিলো এনসিবির কর্মকর্তারা। অনন্যাকে সমন জানাতেই তাঁরা সেখানে গিয়েছিলেন। এরপর বিকেল ৩টা ৪৫ মিনিটে অনন্যা বাবা চাঙ্কি পান্ডের সঙ্গে এনসিবির দপ্তরে গিয়েছিলেন।

মাদকসংক্রান্ত মামলায় এনসিবির তদন্তকারী কর্মকর্তা বিবি সিং বলেছেন, অনন্যাকে এই মামলার বিষয়ে শুধু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার মানে এই নয় যে তিনি অভিযুক্ত। এনসিবি অনন্যাকে জিজ্ঞাসাবাদের সময় জানতে চেয়েছিলো তাঁর সঙ্গে আরিয়ান আর আরবাজ মার্চেন্টের বন্ধুত্বের বিষয়ে। এ ছাড়া পার্টিতে মাদক নেওয়া হতো কি না। পাশাপাশি আরিয়ানের সঙ্গে হোয়াটসঅ্যাপ চ্যাট নিয়েও অনন্যার কাছ থেকে তাঁরা জানতে চান।

২০ অক্টোবর এনসিবি আদালতকে জানিয়েছিলো, আরিয়ানের সঙ্গে বলিউডের এক উঠতি নায়িকার মাদকসংক্রান্ত হোয়াটসঅ্যাপ চ্যাট তারা উদ্ধার করেছে। তখন তারা আদালতের কাছে সেই নায়িকার নাম ফাঁস করেনি। স্পষ্ট হয়ে যায়, সেই উঠতি নায়িকা হলেন অনন্যা পান্ডে।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা