পরীমনি
বিনোদন

বোরকা রহস্য ও রূপান্তরিত পরী

বিনোদন ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়া হয়ে মানিকগঞ্জে মচ্ছব বসছে প্রায়। যেখানেই নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম যান সেখানেই হাজির হন তামাম মানুষ।

কারণটা সেলিমের নতুন ছবি গুনিন ও এর নায়িকা পরীমনি। ব্রাহ্মণবাড়িয়ার অষ্টগ্রামে ৫ দিনের শুটিং শেষে মানিকগঞ্জে চলছে চলচ্চিত্রটির শুটিং। জনপ্রিয় এ নায়িকার সঙ্গে একটু ছবি তুলতে ভক্তদের দৌড়ঝাঁপের শেষ নেই। সারাটাক্ষণ মোবাইল তাকও করে রাখেন তারা। আর গ্রামের এই নতুন পাপারাজ্জিদের এড়াতে এবার ভিন্ন পথ বেছে নিয়েছেন পরীমনি। শুটিং স্পটে আসতে ও যেতে পরছেন বোরকা।

বিষয়টি নিয়ে গিয়াস উদ্দিন সেলিম গণমাধ্যমকে বলেন, মানিকগঞ্জে পাশাপাশি কয়েকটি স্পটে আমাদের শুটিং চলছে। শুটিংয়ের সময় কাছে ভিড়তে পারে না বলে পরী যখন এক স্পট থেকে আরেক স্পটে যায়, তখন ভক্তরা মোবাইল তাক করে রাখেন। এ কারণে স্পটে আসা যাওয়ার পথে পরী বোরকা ব্যবহার করছেন। কারণ, আমি চাই না, এই ছবিতে রাবেয়া চরিত্রে পরীর যে লুক, সেটি এখনই প্রকাশ হোক।

গুনিন ছবিটির শুটিং নিয়ে প্রথম থেকেই স্থানীয় দর্শকদের আগ্রহের কমতি নেই। গত ১০ অক্টোবর শুটিং শুরুর আগেই ব্রাহ্মণবাড়িয়ার অষ্টগ্রামে স্পটের পাশে স্থানীয় ব্যবসায়ীরা দোকান বিছিয়ে বসেছিল। পরে স্থানীয় পুলিশের সহযোগিতায় সেগুলো সরিয়েছেন সেলিম।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডে...

ট্রাম্পের ক্ষমা, ফিরলেন হন্ডুরাসের সাবেক নেতা

যুক্তরাষ্ট্রের কারাগার থেকে মুক্তি পাওয়ার পর নিজ দেশ হন্ডুরাসে ফিরেছেন দেশটির...

ইরানের নতুন হামলা বন্ধের ঘোষণা

যুক্তরাষ্ট্রের বিমান হামলা সাময়িকভাবে বন্ধ হওয়ার পর মধ্যপ্রাচ্যে মার্কিন মিত্...

তেলের বাজারে বড় ধাক্কা

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে টানা দুই সপ্তাহের সংঘাতের পর পরিস্থিতি কিছুটা শান...

দীর্ঘ বিদায়ের আক্ষেপ ডলির

জনপ্রিয় কণ্ঠশিল্পী ডলি সায়ন্তনী প্রায় দেড় বছর ধরে দেশের বাইরে অবস্থান করছেন।...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা