এক সিনেমায় তিন সুন্দরী
বিনোদন

এক সিনেমায় তিন সুন্দরী!

বিনোদন ডেস্ক: বলিউডে নতুন কিছু মানেই করণ জোহর। সিনেমায় রোমান্টিক কাহিনী, সুন্দর লোকেশন সঙ্গে তারকার মেলা। বর্তমানে মুক্তির অপেক্ষায় করণের প্রযোজিত ছবি ‘যুগ যুগ জিয়ো’। তার পরেই মুক্তি পাবে ‘রকি অউর রানি কি প্রেম কহানি’। অনেক দিন পর দর্শক মাতানোর জন্য ফিরছে পরিচালক করণ। সঙ্গে প্রিয় জুটি রণবীর সিংহ এবং আলিয়া ভট্ট। চমক অবশ্য আরও আছে।

আরও পড়ুন: এক পোস্টেই কোটি টাকা আয়

শোনা যাচ্ছে, শুধু রণবীর-আলিয়া নন, এই ছবিতে একসঙ্গে হাজির হবেন আরও তিন নায়িকা। সারা আলি খান, জাহ্নবী কাপুর এবং অনন্যা পাণ্ডে। ছবির একটি গানে তিন নায়িকাকে একসঙ্গে পা মেলাতে দেখা যাবে। সেই গানে আলিয়া, রণবীরকেও দেখা যাবে কি না, তা অবশ্য এখনও স্পষ্ট নয়।

ছবিতে বিশেষ কিছু দৃশ্যেও দেখা যেতে পারে সারা, জাহ্নবী এবং অনন্যাকে।

আরও পড়ুন: কঠিন বিপদে শাহরুখের নায়িকা

এর আগে করণের বিভিন্ন ছবিতে অতিথি শিল্পী হিসেবে দেখা গিয়েছে রানি মুখোপাধ্যায়, কাজলকে। তবে নতুন প্রজন্মের তিন নায়িকা এ ভাবে একসঙ্গে এই প্রথম। এ

বিষয়ে এখনও পর্যন্ত করণ বা তার প্রযোজনা সংস্থা থেকে সিলমোহর মেলেনি। সব ঠিক থাকলে ২০২৩-এর ১০ ফেব্রুয়ারি মুক্তি পাবে ‘রকি অউর রানি কি প্রেম কহানি’।

সান নিউজ/এফএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা