শিশুতোষ অনুষ্ঠান নতুন কুঁড়ি
বিনোদন

বিটিভিতে আবারও আসছে 'নতুন কুঁড়ি'

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেলিভিশনে নতুন কুঁড়িসহ বন্ধ হয়ে যাওয়া বিভিন্ন শিশুতোষ অনুষ্ঠান আবারও চালু হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

শুক্রবার (২২ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির স্বাধীনতা হলে শিশু সংগঠক, ছড়াকার ও সাংবাদিক রফিকুল হক দাদু ভাই স্মরণ সভায় এসব কথা বলেন তিনি।

ড. হাছান মাহমুদ বলেন, দাদু ভাই তার কাজের প্রতি একনিষ্ঠ ও দায়িত্বশীল ছিলেন। তিনি শিশুদের নিয়ে কাজ করেছেন।

শিশুদের প্রতিভা বিকাশের ক্ষেত্রগুলোতে কাজ করতে পারলে জঙ্গিবাদ কমে যাবে বলেও মন্তব্য করেন তথ্যমন্ত্রী।

তিনি বলেন, অনেকেই শিশু সংগঠক হিসেবে কাজ করছেন। তাদের বিকাশের জন্য কাজ করছেন কিন্তু শিশুদের জন্য এখন কাগজে তেমন কিছু দেখা যায় না। তাই সাংবাদিক, মালিকসহ সকলকে সংবাদপত্রে শিশুদের পাতাটি চালুর অনুরোধ জানাচ্ছি।

প্রসঙ্গত, শিশু সাহিত্যিক, নাট্যকার ও সাংবাদিক রফিকুল হক দাদু ভাই গত ১০ অক্টোবর ৮৪ বছর বয়সে মারা যান।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা