বিনোদন

‘আমার শরীর, আমার ইচ্ছা’

বিনোদন ডেস্ক : দিব্যাঙ্কা ত্রিপাঠী! ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী । শুটিংয়ে আপাতত দক্ষিণ আফ্রিকায় রয়েছেন তিনি। প্রতিদিনই কোনো না কোনো ছবি প্রকাশ্যে আসছে। দূরে থেকেও রেহাই পেলেন না তিনি। জটিলতা সামলাতে হচ্ছে দিব্যাঙ্কাকে।

অভিনেত্রীর পোশাক নিয়ে কুমন্তব্য করলেন নেটিজেনরা। তার পোশাকের সঙ্গে কেন তিনি ওড়না পরেননি, এই প্রশ্নই ছুঁড়ে দেওয়া হয় নায়িকার দিকে। আর তিনিও ট্রোলের জবাব দিলেন।

‘ক্রাইম পেট্রোলে ওড়না পরেননি কেন?’ এমন প্রশ্নেই অস্বস্তিতে পড়েন দিব্যাঙ্কা। সঙ্গে সঙ্গে ট্রোলারকে তিনি উত্তর দেন, ‘এই আপনাদের মতো মানুষেরা যাতে ওড়না ছাড়া মেয়েদেরও সম্মানের চোখে দেখা শুরু করেন সেই কারণেই ওড়না পরিনি। দয়া করে নিজের দৃষ্টিভঙ্গি বদলান এবং আপনাকে ঘিরে এরকম মানুষ যারা রয়েছেন তাদেরকেও সাহায্য করুন। একজন নারী কী পরবে আর কী পরবে না তা নিয়ে কুমন্তব্য করা বা তাদের দিকে আঙুল তোলা বন্ধ করুন। আমার শরীর, আমার ইচ্ছা, আর আপনার ভদ্রতা, আপনার ইচ্ছা…’।

এরপরই দিব্যাঙ্কাকে আক্রমণ করেন অন্য এক নেটিজেন। তিনি লেখেন, ‘এটাও তো হতে পারে, যে ব্যক্তি আপনাকে ওড়না পরার কথা জানতে চেয়েছেন তিনিও আপনার ভক্ত। আপনাকে ওড়না পরে দেখতে তার ভাল লাগে।’ তাকেও যোগ্য জবাব দেন দিব্যাঙ্কা। তিনি মিষ্টি কথায় লেখেন ‘তা হতেই পারে। যদি তিনি আমার ভক্ত হন তবে তার ভালবাসাকে স্যালুট। কিন্তু মেয়েদের পোশাক নিয়ে প্রশ্ন করা আজকের সমস্যা নয়। এটা যুগ যুগ ধরে চলে আসছে। আলোচনা করার তো অনেক বিষয় রয়েছে, ওড়না সেই তুলনায় অত্যন্ত ক্ষুদ্র একটি বিষয়।’

রিটুইট দেখে নায়িকার পাশে দাঁড়িয়েছেন তার ফ্যানেরা। টুইট যুদ্ধে এগিয়ে এসে মন্তব্য করেন টেলি তারকাদের মধ্যে অনেকেই। দৃষ্টিভঙ্গি বদলানোর কথাই উঠে আসে সবার কথায়।

বরাবরই ভারতীয় পোশাকের ভক্ত দিব্যাঙ্কা। শাড়ি বা সালোয়ার কামিজের মতো পোশাকেই তাকে বেশি দেখা যায়। সনাতনী পোশাকে নায়িকাকে দেখতেও লাগে কেতাদুরস্ত ৷ কিন্তু তার পরেও ট্রোলিংয়ের নিশানা হতে হয় তারকাকে। তবে দিব্যাঙ্কাকে ট্রোল করে তীক্ষ্ণ উত্তরবাণ থেকে রেহাই পান না নেটিজেনরাও।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা