বিনোদন

আবারও জ্যাকলিন

বিনোদন ডেস্ক: বলিউডের জনপ্রিয় অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ। বছর খানেক আগেই বলিউডের জনপ্রিয় গায়ক বাদশাহ সাথে এক গান দিয়ে মাতিয়ে দিয়েছেন তিনি। জ্যাকলিন ফার্নান্দেজ ঝড় তুলেছিলেন বাঙ্গারী নারীর সাচে বাহারি নাচে।

বলছি তুমুল জনপ্রিয় ও আলোচিত ‘গেন্দা ফুল’ গানের কথা। বহুল প্রচলিত গানটি নতুন করে গেয়ে অনেক রেকর্ড নিজের করে নিয়েছেন বাদশাহ। গেল বছর গানটি প্রকাশ হতেই সাড়া পড়ে যায় ইউটিউবে। বর্তমানে গানটির টোটাল ভিউ ৫৫০ মিলিয়ন।

‘গেন্দা ফুল’র দারুন এই সাফল্যের পর ভক্তদের জন্য নতুন চমক নিয়ে আসছেন গায়ক ও অভিনেত্রীর এ জুটি। আবারও বাদশাহ সাথে এই অভিনেত্রী। এবার তারা হাজির হচ্ছেন ‘পানি পানি’ শিরোনামের গান নিয়ে।

গানটি লিখেছেন, সুর করেছেন এবং গেয়েছেন বাদশাহ নিজেই। রাজস্থানের অসাধারণ লোকেশনে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে গানটির শুটিং শেষ হয়। সম্প্রতি জ্যাকুলিন গানটির একটি পোস্টার তার ইনস্টাগ্রাম আইডিতে শেয়ার করেছেন। সেই পোস্টে বাদশাহ কমেন্ট করে জানান, ‘রানী আবারো ফিরছে।’

পোস্টটিতে শুধুমাত্র বাদশাহই নন, অভিনেত্রীর হাজারো ভক্ত অনুরাগীরা শুভেচ্ছা জানিয়েছেন নতুন গানের জন্য।

প্রসঙ্গত, জ্যাকুলিন ফার্নান্দেজ বর্তমানে প্রস্তুত হচ্ছেন তার আসন্ন সিনেমা ‘বচ্চন পান্ডে’র শুটিংয়ের জন্য। সিনেমাটিতে তার বিপরীতে অভিনয় করবেন অক্ষয় কুমার। দিন কয়েক পরেই ‘ভূত পুলিশ’ নামক অন্য আরো একটি হরর ঘরনার সিনেমায় তার দেখা মিলবে।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা