বিনোদন

ডিভোর্সের পর মাহির অলস সময়

বিনোদন ডেস্ক : মাহি-অপুর ডিভোর্স এই সময়ের বাংলা চলচ্চিত্র-জগতের সবচেয়ে আলোচিত সংবাদ। এ নিয়ে মাহি ভক্তদের কৌতূহলের শেষ নেই। মাহি কোথায় আছেন, কী করছেন জানতে চান তারা। মাহিয়া মাহি বর্তমানে চাঁপাইনবাবগঞ্জ দাদার বাড়িতে আছেন। সেখানে ফুফাতো বোনসহ অন্যান্য কাজিনদের সঙ্গে সময় কাটাচ্ছেন বলে জানান এই নায়িকা।

মাহি ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ভিডিও প্রকাশ করে ক্যাপশনে লিখেছেন: ‘কোনো কাজ নাই ভাই, যাকে পাই তাই ধরে ধরে মেকআপ করে যাই।’

ভিডিওতে দেখা যায় মাহি ফুফাতো বোনকে মেকআপ করে দিচ্ছেন।

এদিকে মাহির ডিভোর্স নিয়ে এখনও ধুম্রজাল কাটেনি। অপু জানান, এখনো বিষয়টির সমাধান হয়নি। দুই পরিবার আবারো একসঙ্গে বসবেন।

উল্লেখ্য যে, বিবাহ বিচ্ছেদের কথা ছড়িয়ে পড়লে অপু বলেছিলেন ‘এখনও ডিভোর্স হয়নি। তবে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে।’ এদিকে মাহি বলেছিলেন ‘বিচ্ছেদ দুই বছর আগে হয়েছে।’ এরপর সর্বশেষ অপু জানান, ‘ডিভোর্স হয়েছে।’

২০১৬ সালের ২৫ মে মাহমুদ পারভেজ অপুর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মাহি। দুই পরিবারের সম্মতিতেই তাদের বিয়ে হয়। গত ২৫ মে তাদের পঞ্চম বিয়েবার্ষিকীর আগমুহূর্তে মাহি জানান- তারা আর একসঙ্গে থাকছেন না!

সান নিউজ/এসএম/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা