বিনোদন

নতুন সংবাদ দিলেন পরীমনি

বিনোদন ডেস্ক : ঢালিউডের চিত্রনায়িকা পরীমনি। ক্যারিয়ারের শুরুতে তেমন একটা দ্যুতি ছড়াতে না পারলেও, যতই দিন যাচ্ছে দর্শক ও নির্মাতাদের পছন্দের তালিকায় চলে আসছেন তিনি। যুক্ত হচ্ছেন একের পর এক নতুন সিনেমায়। সেই ধারাবাহিকতায় নতুন সংবাদ দিলেন পরীমনি।

পরীকে নিয়ে নতুন চমক দিলেন নির্মাতা চয়নিকা চৌধুরী। ‘বিশ্বসুন্দরী’ চলচ্চিত্রের পর এই পরিচালক পরীমনিকে নিয়ে আরেকটি কাজের ঘোষণা দিয়েছেন। তবে এটি কোনো চলচ্চিত্র নাকি ওয়েব সিরিজ-তা খোলাসা করনেনি কেউই। নতুন কাজের বিষয়টি একেবারে চূড়ান্ত।

এ নিয়ে পরী বলেন, ‘বিশ্বসুন্দরী’ চলচ্চিত্রে আমরা এক হয়েছিলাম। আমাদের রসায়ন খুব ভালো। আবারো ভালো কিছু নিয়েই আমরা এক হচ্ছি। অপেক্ষায় থাকুন।

বর্তমানে পরীমনি ব্যস্ত আছেন ‘মুখোশ’ সিনেমার শুটিং নিয়ে। এটি নির্মাণ করছেন ইফতেখার শুভ। করোনার জন্য অনেক দিন ধরে সিনেমাটির কাজ স্থগিত ছিল। সম্প্রতি আবারো শুরু হয়েছে এর চিত্রায়ণ। গেল ২৫ মে থেকে পরীমনি ‘মুখোশ’-এর শুটিং করছেন। এর আগে পরীমনি গত মাসে চলচ্চিত্র ও বিজ্ঞাপনচিত্রের শুটিংয়ের অবসরে দুবাই ভ্রমণে গিয়েছিলেন। সেই ভ্রমণের ছবিতেও ভক্তদের নজর কেড়েছেন রীতিমতো।

বর্তমানে পরীমনির হাতে বেশ কয়েকটি সিনেমা রয়েছে। এগুলো হলো- ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’, ‘প্রীতিলতা’, ‘বায়োপিক’ ইত্যাদি। পরীকে সর্বশেষ দেখা গেছে তৌকীর আহমেদ পরিচালিত ‘স্ফুলিঙ্গ’ সিনেমায়। এটি মুক্তি পায় গত মার্চে। মোট কথা ঢালিউডের এই অন্ধকার সময়ে আলো ছড়াচ্ছেন পরী।

সান নিউজ/এসএম/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

মাদারীপুরে খাল খনন কার্যক্রম পরিদর্শনে এমপি জাহান্দার

মাদারীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের শামসুন্নাহার হাই স্কুল-সংলগ্ন দীর্ঘদিনের অ...

খানা-খন্দে ভরপুর মাদারীপুর-শরীয়তপুর মহাসড়ক 

সড়কটি কয়েক মাসের মধ্যেই সড়কের বিভন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। কোথাও...

পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তার বাধ্যতামূলক অবসর 

বাংলাদেশ পুলিশের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।...

শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ জনতা পার্টির

ভারতে পুলিশি সহিংসতার শিকার মানুষের প্রতি সংহতি জানিয়ে দেশব্যাপী বিক্ষোভ কর্ম...

বৃষ্টির প্রভাবে মনোহরদীর বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী

টানা বৃষ্টির প্রভাবে নরসিংদীর মনোহরদী উপজেলার কাঁচা বাজারের সবজি সরবরাহ উল্লে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা