বিনোদন

‘আমি হেরে গেছি’

বিনোদন ডেস্ক: প্রতিভার গুণেই ক্যারিয়ারে সফলতার শীর্ষে উঠেছেন বলিউড ও হলিউড তারকা প্রিয়াংকা চোপড়া। তবে সফলতার শীর্ষে উঠলেও জীবনের অনেক ব্যর্থতা নিয়ে মুখ খুলেছেন সম্প্রতি।

ভোগ অস্ট্রেলিয়া ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে বললেন, ‘কেউই সব সময় জেতে না। আমিও অনেক যুদ্ধে হেরে গেছি। এমন অনেক সিনেমায় কাজ করেছি, যেগুলো কেউই দেখেনি। ব্যর্থতা কাটিয়ে উঠে কী করছেন সেটাই আসল কথা।

আমার মতে, জীবন হচ্ছে লম্বা একটা সিঁড়ি। যার শেষ ধাপ বলে কিছু নেই।’

ক্যারিয়ারে সফলতার জন্য বারবার নিজের পরিশ্রমের কথাই বলেছেন। বোঝাতে চেয়েছেন, সব সময় সবার পরিবার ভাগ্য জোটে না। পাশ্চাত্য মিডিয়ায় এশীয়দের সফলতা পেতে অনেক বেগ পেতে হয় উল্লেখ করে তিনি বলেন, ‘এশীয় হিসেবে সব সময় শুনতে হয়েছে যে আমাদের অনেক বেশি দৌড়াতে হবে। আমি নিজেকে একজন শীর্ষ নারী অভিনেতা হিসেবে দেখতে চেয়েছি।

১০ বছর পর যেন বলতে পারি একটা জায়গায় পৌঁছাতে পেরেছি। এর জন্য আমাকে যতটা কষ্ট করতে হয়েছে ততটা হয়তো পরবর্তী প্রজন্মকে করতে হবে না। কোনও দক্ষিণ এশীয়কে আন্তর্জাতিক অঙ্গনে প্রতিষ্ঠিত হতে অন্তত ১০ বছর সংগ্রাম করতে হবে না আমার মতো।’

এদিকে বলিউডের একসময়কার ‘জংলি বিল্লি’-খ্যাত প্রিয়াংকা করোনাকালেও ব্যস্ত সময় পার করছেন। অভিনয়ের পাশাপাশি সমাজসেবামূলক কাজ তার রুটিন হয়ে দাঁড়িয়েছে। আপাতত স্বামী নিককে সঙ্গে নিয়ে ভারতের কোভিড পরিস্থিতি সামাল দেওয়ার জন্য অর্থ সংগ্রহের কাজ করছেন কোমর বেঁধে।

সূত্র: হিন্দুস্তান টাইমস

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা