বিনোদন

জেমসের গানেই বরুণ ধাওয়ানের প্রিয় 

বিনোদন ডেস্ক: ‘গ্যাংস্টার’ সিনেমায় ২০০৬ সালে ‘ভিগি ভিগি’গানটি গেয়ে বলিউডে তোলপাড় সৃষ্টি করেন বাংলাদেশের রক তারকা জেমস। আর সেই গানটিই কিনা বলিউডের জনপ্রিয় নায়ক বরুণ ধাওয়ানের সবচেয়ে প্রিয়। ‘কুলি নাম্বার ওয়ান’ খ্যাত এই তারকা নিজেই বিষয়টি জানিয়েছেন।

রোববার (৩০ মে) ইনস্টাগ্রামে প্রশ্নোত্তর পর্বে এক ভক্ত বরুণ ধাওয়ানের কাছে তার প্রিয় গান কোনটি, তা জানতে চান। উত্তরে তরুণ এই অভিনেতা বলেন,‘ভিগি ভিগি’।

যেটি কিনা কোনো ভারতীয় শিল্পীর নয়, বাংলাদেশের রক তারকা জেমসের গাওয়া।

অনুরাগ বসুর পরিচালনায় ‘গ্যাংস্টার’ সিনেমায় গানটির সঙ্গে অভিনয় করেন ইমরান হাশমি ও কঙ্গনা রানাওয়াত। ময়ূর পুরীর কথায় গানটির সংগীত পরিচালনা করেছিলেন প্রীতম চক্রবর্তী।

উল্লেখ্য, ‘ভিগি ভিগি’র পর বলিউডে আরও কিছু হিন্দি গানে কণ্ঠ দেন জেমস। ২০০৬ সালে মোহিত সুরি পরিচালনায় ‘ও লামহে’সিনেমায় ‘চাল চালে’, ২০০৭ সালে অনুরাগ বসুর ‘লাইফ ইন অ্যা… মেট্টো’ সিনেমায় ‘আলভিদা’ এবং ২০১৩ সালে ‘ওয়ার্নিং’-এ ‘বেবাসি’ গেয়ে বলিউড মাতান জেমস।

অন্যদিকে, ২০১২ সালে করন জোহরের ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ দিয়ে বলিউডে অভিষেক বরুণ ধাওয়ানের। এরপর আরও কিছু হিট সিনেমা উপহার দেন তিনি।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা