বিনোদন

‘স্বীকার করলেন’

বিনোদন ডেস্ক: টলিউডের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহান। নানা সময় নানা বিষয়ে আলোচনায় আসেন তিনি। এবার নেট দুনিয়ায় নুসরাত-যশকে নিয়ে আলোচনা যেন থামছেই না। টলিউড অভিনেতা যশ দাশগুপ্তের সঙ্গে প্রেমের গুঞ্জনে গেল বছর থেকে আলোচনায় অভিনেত্রী নুসরাত জাহান।

এবার সে গুঞ্জনে সিল মারলেন নুসরাত নিজেই। ফলে নতুন করে আলোচনায় এ জুটি। যশের সঙ্গে প্রেমের কথা স্বীকার করলেন নুসরাত, এমন দাবিও করেছেন কেউ কেউ। সম্প্রতি ভারতীয় একটি সংবাদমাধ্যমের বিচারে তৃতীয় স্থান পেয়েছেন নুসরাত। তাতে ডেটিং স্ট্যাটাসে লেখা ছিল যশের নাম।

নুসরাত নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেন এটি। পাশাপাশি যশের ‘Most Desirable Man’-এর তকমা পাওয়ার পোস্টটিও শেয়ার করেছেন এ নায়িকা। তাতেই আলোচনা তুঙ্গে।

স্বামী নিখিল জৈনের সঙ্গে একসঙ্গে থাকছেন না নুসরাত। যশের সঙ্গে রাজস্থান ঘুরতে যাওয়া থেকে শুরু করে বিভিন্ন পার্টিতে একসঙ্গে দেখা গিয়েছিল নুসরাতকে। তারপরই চাউর হয়ে তাদের প্রেমের গুঞ্জন। তবে বিষয়টি নিয়ে মুখে কুলুপ এঁটেছেন দুজনেই।

সম্প্রতি ঘন ঘন নুসরাতের ইনস্টাগ্রামে ভেসে আসে যশকে নিয়ে পোস্ট। কফির কাপে চুমুক থেকে শুরু করে ডিনার ডেট- একসঙ্গে করছেন তারা। সে ছবি আবার শেয়ারও দিচ্ছেন। শিরোনাম হচ্ছেন সংবাদমাধ্যমের। তবুও সম্পর্কের কথা নিজের মুখে স্পষ্ট করেননি কেউই।

আসছে ১৯ জুন নুসরাতের দ্বিতীয় বিবাহবার্ষিকী। তা নিয়ে হয়ত অভিনেত্রী কোনো পরিকল্পনা নেই। কিন্তু নেটিজেনরা তাকিয়ে আছেন দিনটির দিকে। কারণ সেদিই পরিষ্কার হবে নুসরাত-নিখিলের সম্পর্কের জটিল অংক। এমনটাই মনে করছেন টলিপাড়ার অনেকে।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা