বিনোদন

প্রেমিকার সঙ্গে লকডাউন কাটাচ্ছেন অর্জুন

বিনোদন ডেস্ক:

বিবাহ বিচ্ছেদের পর পরই জানা যায় গ্যাব্রিয়েলা নামের এক নারীর সঙ্গে চুটিয়ে প্রেম করছেন অর্জুন রামপাল। সম্প্রতি শুটিংয়ের জন্য মুম্বাইয়ের করজতে গিয়েছিলেন তারা। কিন্তু চলতি লকডাউনের কারণে আটকে পরে একই সঙ্গে দিন কাটাচ্ছেন অর্জুন-গ্যাব্রিয়েলা।

অভিনেতা অর্জুন বলেন, করজতে কোনো কোভিড পজিটিভ নেই। তার ছেলে অরিকও খুব ছোট। এই অবস্থায় মুম্বাইয়ে অ্যাপার্টমেন্টে বদ্ধ না থেকে প্রকৃতির মাঝে পরিবারসহ দিন কাটাতে পারছেন বলে অর্জুনও খুশি।

সম্প্রতি অর্জুন সোশ্যাল মিডিয়ায় করজতের বাড়ির ভিডিও পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে তার বান্ধবী শুয়ে আছেন কাউচে, আরাম করছেন। সুইমিং পুল, জিম থেকে বোর্ড গেম, সব কিছুর ব্যবস্থা আছে বাড়িতে। সবমিলিয়ে লকডাউনে পারিবারিক জীবন কাটাচ্ছেন ৪৯ বছর বয়সী এই অভিনেতা।

উল্লেখ্য, মুম্বাই থেকে মাত্র কয়েক ঘণ্টার রাস্তা দূরে করজতে অর্জুনের বাড়ি আছে। শুটিং চলাকালীনই লকডাউন ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফলে মহারাষ্ট্রের ওই ছোট্ট শহরে থেকে যাওয়ার পরিকল্পনা করেন অর্জুন ও গ্যাব্রিয়েলা।

সান নিউজ/আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা