বিনোদন

লকডাউনের নিয়ম মানছেন না সালমানের পরিবার!

বিনোদন ডেস্ক:

করোনার সংকটময় পরিস্থিতিতে সুপারস্টার সালমান খানের পরিবারের বিরুদ্ধে উঠেছে গুরুতর অভিযোগ। এই সুপারস্টারের পরিবার নাকি মানছেন না লকডাউনের নিয়ম।

ভারতজুড়ে লকডাউনের কারণে পানভেলের বাগান বাড়িতে রয়েছেন সালমান খান ও তার পরিবারের বেশির ভাগ সদস্যরা। এদিকে সালমানের বাবা সেলিম খান একা রয়েছেন ব্যান্দ্রার গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে।

ভারতীয় গণমাধ্যমের খবর, গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট থেকে ব্যান্দ্রা পর্যন্ত প্রতিদিন হাঁটতে বের হন সেলিম খান। আর এতেই নাকি অসন্তুষ্ট ভাইজানের প্রতিবেশীরা।

লকডাউনের মাঝে নিয়ম ভেঙে সেলিম খান কেন হেঁটে বেড়াচ্ছেন, তা নিয়ে প্রশ্ন তোলেন তাদের প্রতিবেশীদের একাংশ।

অবশ্য এ বিষয়ে সেলিম খান জানান, সরকারি নিয়ম নীতি মেনেই চলছেন তিনি। দেশের একজন সচেতন নাগরিক তিনি। তাই চিকিৎসকের নিয়ম মেনেই হাঁটতে বের হন। শারীরিক অসুস্থতার জন্য গত ৪০ বছর ধরে তিনি হাঁটছেন। চিকিৎসকের নির্দেশের পাশাপাশি সরকারি নিয়ম মেনেই তিনি চলছেন। লকডাউনে কোনও নিয়ম তিনি ভাঙছেন না।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা