বিনোদন

দুঃস্থ কলাকুশলীদের পাশে দাঁড়াল আর্টিস্ট ফোরাম 

বিনোদন ডেস্ক:

দুঃস্থ কলাকুশলী ও শিল্পীদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিল আর্টিস্ট ফোরাম। এরিমধ্যে তাদের কল্যাণে তহবিল গঠন হয়েছে বলে জানানো হয়েছে।

ফোরামের সদস্যরা তো বটেই, চলচ্চিত্র ও টেলিভিশন জগতের বিশিষ্ট ব্যক্তি, সমস্ত প্রযোজক, চ্যানেল, এমনকি সমাজের সর্বস্তরের মানুষের কাছে এর আগে এই তহবিলে দান করার জন্য আবেদন করা হয়েছিল।

সে আবেদনে অনেকেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন! এখনো পর্যন্ত ১৮ লাখ ৩৭ হাজার ১০৯ টাকা জমা পড়েছে তহবিলে।

ফোরাম সিদ্ধান্ত নিয়েছে, এপ্রিল, মে ও জুন মাস দুঃস্থ শিল্পীদের জনপ্রতি মাসিক ২০০০ টাকা করে সাহায্য করা হবে।

ফোরামের দাবি, ইতোমধ্যেই ৩৯৩ জনকে ২০০০ টাকা করে মোট ৭ লাখ ৮৬ হাজার টাকা পাঠানো হয়েছে। হাত বাড়িয়েছেন সৌরভ গাঙ্গুলি। সংগঠনের বাইরে হয়েও তিনি সাহায্য করছেন শিল্পীদের। এই সাহায্য তাদের জন্য, যাদের দুঃসময়ে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী ও ওষুধ কেনার সামর্থ্যটুকুও নেই!

ফোরাম জানিয়েছে, তারা ইতিমধ্যেই দুঃস্থ কলাকুশলীদের সাহায্যে ৩ লাখ টাকা এফসিটিডব্লুইকে দিয়েছে। এছাড়া ১ লাখ টাকা থিয়েটারের নেপথ্যে থাকা দুঃস্থ কর্মীদের জন্য দিয়েছে। পাশাপাশি চা দেওয়ার কাজে থাকা ১৫ জন ছেলেকেও ফোরাম ফাণ্ড থেকে জনপ্রতি ২০০০ টাকা করে মোট ৩০ হাজার টাকা সাহায্য করেছে বলে জানিয়েছে।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা