বিনোদন

মিঠুন চক্রবর্তীর বাবা আর নেই

বিনোদন ডেস্ক:

ভারতীয় চলচ্চিত্রের সুপারস্টার ও কলকাতার ফাটাকেষ্ট খ্যাত মিঠুন চক্রবর্তীর বাবা বসন্ত কুমার আর নেই।

২১ এপ্রিল সন্ধ্যায় মুম্বাইতে মারা গেছেন মিঠুনের বাবা বসন্তকুমার চক্রবর্তী।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে মিঠুনের বাবার মৃত্যুর খবরটি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর। বসন্ত কুমারের চার সন্তানের সবার বড় মিঠুন চক্রবর্তী।

এদিকে লকডাউনের জন্য বেঙ্গালুরুতে আটকে রয়েছেন এই অভিনেতা।

জানা গেছে, মিঠুনের ছেলে মিমো রয়েছেন মুম্বাইতে। একটি শুটিংয়ের কাজে বেঙ্গালুরুতে গিয়েছিলেন মিঠুন। এরপর লকডাউন শুরু হওয়ায় সেখানেই আটকে পড়েন তিনি। এখন শেষকৃত্যের জন্য মুম্বাই পৌঁছানোর চেষ্টা করছেন তিনি।

একসময় ক্যালকাটা টেলিফোনসে চাকরি করতেন বসন্ত কুমার। মা শান্তিময়ী ছিলেন গৃহবধূ। চার সন্তানের মধ্যে মিঠুন ছাড়া রয়েছেন তার তিন মেয়ে।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা