বিনোদন

দেবদাস অভিনেত্রীর মাথা ন্যাড়া!

বিনোদন ডেস্ক:

অভিনেত্রী জয়া ভট্টাচার্যকে নিশ্চয়ই মনে আছে সবার? 'ক্যায়সা ইয়ে প্যায়ার হ্যায়', 'কিউকি সাস ভি কভি বহু থি'সহ বহু জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন জয়া ভট্টাচার্য। এমনকি শাহরুখ-ঐশ্বরিয়ার ছবি 'দেবদাস' এও অভিনয় করেছেন তিনি।

এবার করোনা পরিস্থিতিতে নিজের লম্বা চুল কেটে ফেলে এক্কেবারে ন্যাড়া হয়ে যেতে দেখা গিয়েছে এই অভিনেত্রীকে।

লকডাউনের এই সময়ে নিজের চুল কেটে ফেলার ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন জয়া ভট্টাচার্য। ইনস্টাগ্রামে বেশ কয়েকটি ভিডিও পোস্ট করে জয়া বলেছেন, ''বহুদিন ধরে এটা করতে চেয়েছি, তবে কোনোভাবে এমন কাজ করে ফেলার জন্য প্রেরণা পাই নি। তবে এখন অনেক খোলামেলা ভাবে কাজ করতে পারবো।

জয়ার কথায়, প্রতিদিন বাড়িতে ফিরে পোষ্যদের খাইয়ে, সকলকে রেশন দিয়ে গরম জলে স্নান করি। এক্ষেত্রে আমার পক্ষে চুলের যত্ন নেওয়া ভীষণ কঠিন। আর তাই চুলটা কেটে ফেলার সিদ্ধান্ত নিয়েই ফেলেছি। আমার কাছে অভিনয়টা গুরুত্বপূর্ণ, কেমন দেখতে লাগে সেটা নয়।'' সূত্র: জিনিউজ

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা