বিনোদন

নায়িকা থেকে প্রযোজনায় জেনিফা

বিনোদন ডেস্ক : চিত্রনায়িকা মারজান জেনিফা। ২০১৬ সালে ঢাকাই চলচ্চিত্রে অভিষেক হয় তার। আশিকুর রহমান পরিচালিত ‘মুসাফির’ সিনেমায় আরিফিন শুভর বিপরীতে অভিনয় করেন তিনি। এ সিনেমায় তার গ্ল‌্যামার আর অভিনয় দর্শকদের নজর কেড়েছিল।

প্রথম সিনেমা মুক্তির পর বিয়ে করে চলচ্চিত্রাঙ্গন থেকে দূরে সরে যান চট্টগ্রামের মেয়ে মারজান জেনিফা। এবার নতুন পরিচয়ে দর্শকের সামনে হাজির হতে যাচ্ছেন এই নায়িকা। চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি প্রযোজনাও করবেন তিনি। দেশের একটি অনলাইন গণমাধ্যমকে এমনটাই জানান জেনিফা।

জেনিফার স্বামী জুবায়ের আলম ‘মুসাফির’ সিনেমা প্রযোজনা করেন। এবার ‘মুসাফির-২’ নির্মাণের পরিকল্পনা করেছেন তারা। এটি জুবায়ের আলমের সঙ্গে প্রযোজনা করবেন মারজান জেনিফা।

মারজান জেনিফা বলেন, ‘‘মুসাফির-২’ নির্মাণের প্রস্তুতি নিচ্ছি। এটি আমার স্বামীর পাশাপাশি আমিও প্রযোজনা করব। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে নির্মাণ কাজ শুরু করব। এতে আগের সিনেমার পুরো টিম থাকবেন। এখনো কোনো পরিবর্তনের কথা ভাবছি না।’’

‘মুসাফির’ সিনেমায় শুভ-জেনিফার ছাড়াও অভিনয় করেছেন মিশা সওদাগর, প্রসূন আজাদ, শিমুল খান প্রমুখ। চলচ্চিত্রটি সিক্রেট এজেন্সির একটি কভার্ট অপারেশনের কাহিনি নিয়ে তৈরী, যার মূল হোতা থাকেন মিশা সওদাগর। আরিফিন শুভ একটি মিথ্যা মামলায় জেল খেটে বের হওয়ার পর তার সাবেক প্রেমিকাকে খুন করার শপথ নেন, এখান থেকেই গল্প মোড় নেয়।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা