বিনোদন

আসছে চমক: মাহিরা খান

বিনোদন ডেস্ক: মাহিরা খান পাকিস্তানের সুন্দরী মডেল ও অভিনেত্রী। কিং অব রোমান্স শাহরুখ খানের হাত ধরে বলিউডে সুযোগ পান ৷ ২০১৭ সালে ‘রইস’ ছবিতে শাহরুখের বিপরীতে অভিনয় করেন তিনি। সে ছবি দিয়েই নিজেকে বলিউডে জানান দিয়েছিলেন৷ পেয়েছিলেন অনেক সিনেমার প্রস্তাব।

কিন্তু এরপর চার বছর কেটে গেলেও আর কোনো হিন্দি সিনেমায় তার দেখা মেলেনি। কিন্তু কেন?

সম্প্রতি এক সাক্ষাৎকারে এ প্রসঙ্গে মুখ খুলেছেন মাহিরা। সেখানে তিনি জানান, ভারত-পাকিস্তানের অতি সম্প্রতি যুদ্ধংদেহী মনোভাবই এর জন্য দায়ী। ভয়েই তিনি ভার‍তে এসে কাজ করতে পারেননি।

এমনকি 'রইস' সিনেমাটির প্রচারের জন্যও ভারতে আসতে পারেননি তিনি।

মাহিরা খান ছাড়াও আলি জফর, ফাওয়াদ খান প্রমুখ পাকিস্তানি শিল্পীরা বহু বছর ধরেই বলিউডে কাজ করছিলেন। কিন্তু ২০১৬ সালের উরি হামলা এবং ২০১৯ সালের পুলওয়ামা হামলার পরে দুই দেশের সম্পর্কে ছেদ ধরে।

পুলওয়ামার পরে ‘অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন’-এর তরফে ঘোষণা করা হয়, সে দেশের কোনো শিল্পী এ দেশে কাজ করতে পারবেন না।

সম্প্রতি বলিউডের এক সংবাদ সংস্থাকে সাক্ষাৎকার দেওয়ার সময়ে মাহিরা খান জানালেন, নিষেধাজ্ঞার পরেও একাধিক সুযোগ পেয়েছিলেন তিনি। ওটিটি প্ল্যাটফরর্মের জন্য তাকে ডাকা হয়েছিল। চিত্রনাট্যও পছন্দ হয়েছিল তার। ইচ্ছেও ছিল ষোল আনা। কিন্তু মনে ভয় কাজ করছিল মাহিরার। তাই সেসব সুযোগ ফিরিয়ে দেন।

তবে আবারও পরিস্থিতি স্বাভাবিক হয়েছে৷ এখন সুযোগ হলে বলিউডে কাজ করতে চান তিনি। মাহিরার ভাষায়, 'এখন আমি অনেকটা সাহস অর্জন করেছি। সিদ্ধান্ত নিয়েছি, শুধু রাজনৈতিক কারণে আমার ইচ্ছেগুলোকে চেপে রাখব না।

আশা করি, আমরা আবার সকলে হাত মেলাব। সে অন্য মাধ্যম হোক বা ডিজিটাল।' সম্প্রতি ‘জি-ফাইভ’-এর একটি সিরিজে তিনি কাজ করতে যাচ্ছেন বলে খবর পাওয়া গেছে।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা