বিনোদন

কপিরাইট নিয়ে প্রথম তথ্যচিত্র

বিনোদন প্রতিবেদক : ‘কপিরাইট রেজিস্ট্রেশন করুন, মেধাসম্পদ সংরক্ষণ করুন’- এমন প্রতিপাদ্য নিয়ে কপিরাইট সচেতনতায় নির্মিত হয়েছে দেশের প্রথম তথ্যচিত্র।

দুই পর্বের এই তথ্যচিত্র নির্মাণ করেছেন সংগীতশিল্পী ও কপিরাইট গবেষক ফাহিম ফয়সাল। এটি সম্প্রতি প্রকাশ হয়েছে বাংলাদেশ কপিরাইট অফিসের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেইজে।

সংগীতকর্ম, নাট্যকর্ম, চলচ্চিত্রকর্ম, সাহিত্যকর্ম, ফটোগ্রাফ, স্কেচ, কম্পিউটার-সফটওয়্যারকর্ম, কম্পিউটার গেইম, ডাটাবেইজ, ওয়েবসাইট, সোশ্যাল মিডিয়া, ডিজিটাল প্ল্যাটফর্মসহ সৃজনশীল অঙ্গনের বিভিন্ন শাখায় চলমান দীর্ঘদিনের বহু সমস্যা ও মতানৈক্যের সমাধান এবং সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে তথ্যচিত্রটি নির্মিত হয়েছে।

এই বিষয়ে ফাহিম ফয়সাল বলেন, ‘সৃজনশীল অঙ্গনের প্রত্যেকেরই উচিত যার যার সৃজনশীল কর্মটির কপিরাইট রেজিস্ট্রেশন করে রাখা। কারণ, কপিরাইট রেজিস্ট্রেশনের গুরুত্ব হচ্ছে- সৃজনশীল ব্যক্তি তার সৃজিত কর্মটিকে সংরক্ষণ করার পাশাপাশি বেদখল হওয়ার হাত থেকে রক্ষা করতে চাইলে কপিরাইট রেজিস্ট্রেশন করার কোন বিকল্প নেই।’

তিনি আরও বলেন, ‘এই ডকুমেন্টারিটি নির্মাণে আমাকে সার্বিকভাবে সহায়তা ও পরামর্শ দিয়েছেন বাংলাদেশ কপিরাইট অফিসের রেজিস্ট্রার অফ কপিরাইটস জাফর রাজা চৌধুরী। আমার বিশ্বাস, ২ পর্বের এই ডকুমেন্টারিটি দেখে সৃজনশীল অঙ্গনের সকলেই কপিরাইট বিষয়ে সচেতনতা লাভের পাশাপাশি নিজস্ব সৃজনশীল কর্মের কপিরাইট রেজিস্ট্রেশন করতে উদ্বুদ্ধ হবেন।’

সান নিউজ/এইচএস/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা