বিনোদন

বিরক্ত ঋতাভরী!

বিনোদন ডেস্ক : টলিউড অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। তবে এবার গানও গাইলেন অভিনেত্রী। নিজের গানে অভিনয়ও করেছেন ঋতাভরী।

এ বিষয়ে কথা বলতেই মঙ্গলবার (১৮ মে) সামাজিক যোগাযোগ মাধ্যমে হাজির হলেন নায়িকা। নিজের ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, ‘বর্ষায় প্রেমের জন্য তৈরি হওয়া যাক’। প্রথম হিন্দি গান ‘সাওয়ান’ মুক্তি পাবে আগামী শনিবার।’

ওই পোস্টে অনুরাগীদের সঙ্গে অভিনেত্রীর সরাসরি বাক্যালাপ চলল। নতুন গানের জন্য শুভ কামনা থেকে শুরু করে নায়িকার রূপের প্রশংসা করতে ব্যস্ত তার অনুরাগীরা।

এদের মধ্যে কেউ আবার জানতে চাইলেন, ঋতাভরী মাস্ক পরে নেই কেন? অভিনেত্রী জবাব দিলেন, ‘আমি কয়েক সপ্তাহ ধরে ঘরবন্দি। বাড়ি থেকে বের হইনি। এই মুহূর্তেও বাড়ি থেকেই তোমাদের সঙ্গে কথা বলছি। তাই মাস্ক পরিনি।’ মানসিক স্বাস্থ্য নিয়েও কথাবার্তা চলল সেই আড্ডায়।

তবে আচমকা অস্বস্তিকর প্রশ্নে শুনে চোখ কুঁচকে গেল ঋতাভরীর। একজন ভক্ত প্রশ্ন করলেন, ‘আপনি কি বাড়িতে একা?’- প্রশ্নটি এড়িয়ে গেলেন না নায়িকা। মুখভঙ্গিতে নিজের অভিব্যক্তি বুঝিয়ে দিলেন তিনি। জবাব দিলেন, ‘বেশ অদ্ভূত, বেমানান প্রশ্ন এটি।’

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

হামে প্রাণ হারালো আরও ৬ জন, মৃত্যু বেড়ে ১২৩৩

হাম ও হাম উপসর্গে বাংলাদেশে প্রাণহানি ক্রমেই বাড়ছে...

২০ বছর পর ভিন্ন পরিচয়ে তারেক রহমান-তারো আসোর সাক্ষাৎ

দীর্ঘ ২০ বছর পর ভিন্ন পরিচয়ে দুজনের সাক্ষাৎ। জাপান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা