বিনোদন

বিজিপির ‘পদ্ম’ পেল শ্রাবন্তী, ব্যস্ত প্রচারে

বিনোদন ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গের নির্বাচনে এবার বিজেপির প্রার্থী হয়েছেন কোলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। বৃহস্পতিবার (১৮ মার্চ) সকালে প্রার্থিতা ঘোষণার পর থেকে ভোটের প্রচারে সরব হয়েছেন তিনি।

শ্রাবন্তীর প্রতিপক্ষ তৃণমূল নেতা ও রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তারপরেও জয়ের ব্যাপারে বেশ আশাবাদী অভিনেত্রী। তার বিশ্বাস, ভোটবাক্সে ‘ঘরের মেয়ে’কেই আশীর্বাদ করবে পশ্চিম বেহালা।

বেহালা পশ্চিম বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন শ্রাবন্তী। এলাকার ‘ভূমিকন্যা’ও বলে অনেকে অভিহিত করেন তাকে। কারণ, বেহালার পর্ণশ্রীতেই তার বেড়ে ওঠা। শৈশবের অনেকটা সময় কেটেছে এই এলাকাতেই। অতঃপর ভোটপ্রচারে বেরিয়ে স্মৃতিকাতুর হয়ে পড়েছেন বিজেপির পদ্ম শিবিরের এই তারকা প্রার্থী।

কখনো চায়ে চুমুক দিতে দিতে জনসংযোগ করছেন, আবার কখনো এলাকার প্রসিদ্ধ ‘লালুদা’র টক-ঝাল ফুচকায় মন দিয়েছেন শ্রাবন্তী। আবার হাতে রঙ-তুলি নিয়ে দেওয়াল ক্যানভাসে পদ্ম আঁকতেও দেখা যাচ্ছে তাকে।

অভিনেত্রী ছাড়াও শ্রাবন্তীর আরও একটা পরিচিতি রয়েছে। তিনি ভারতের স্বাধীনতা সংগ্রামীর নাতনি, উপরন্তু একদা ভারতীয় সেনায় কর্মরত পরিবারের মেয়ে ‘গিন্টু’। ভোট প্রচারের ফাঁকে সেই ‘ঘরোয়া মেয়ে’ ইমেজকেও তুলে ধরতে ভোলেননি অভিনেত্রী। বরং স্থানীয়দের মন জয় করতে, সেটাই যেন হয়ে উঠেছে তার বড় অস্ত্র। প্রতিপক্ষ পার্থ চট্টোপাধ্যায় হলেও জয়ের ব্যাপারে বেজায় আশাবাদী শ্রাবন্তী। তার বিশ্বাস, ‘ভোটবাক্সে ঘরের মেয়েকেই আশীর্বাদ করবে পশ্চিম বেহালা।’ তাই ‘হেভিওয়েট’ প্রার্থীর বিপরীতে সম্মুখ সমরে চ্যালেঞ্জ নিতে প্রস্তুত নায়িকা।

অন্যদিকে বাম-কংগ্রেস জোট সংযুক্ত মোর্চা প্রার্থী এলাকার চেনা মুখ নীহার ভক্ত। স্থানীয়দের কাছে তার বিশেষ পরিচিতি থাকলেও, বেহালা পশ্চিম কেন্দ্রে সংযুক্ত মোর্চা প্রার্থীকে ‘ফ্যাক্টর’ হিসেবে দেখতে নারাজ রাজনৈতিক মহলের একাংশ। তাদের কথায়, আসল লড়াই পার্থ বনাম শ্রাবন্তীর। হাড্ডাহাড্ডি লড়াই অবশ্যম্ভাবী। তবে বেহালা পশ্চিমে আসন জেতা পদ্ম শিবিরের পক্ষে ‘কেকওয়াক’ হবে কিনা, তা নিয়ে সন্দিহান অনেকেই।

তাই তো বৃহস্পতিবার বিকেলে ভোটযুদ্ধে লড়ার ছাড়পত্র পেয়েই একটা মুহূর্ত নষ্ট করতে নারাজ অভিনেত্রী। সোজা পৌঁছে গেছেন নিজের নির্বাচনী এলাকায়। মন্দিরে পুজো এবং স্থানীয় বেশ কয়েকটি এলাকায় প্রচার করেছেন। তবে শনিবার থেকে আরও বড় পরিসরে ভোটপ্রচারে নামলেন বিজেপির তারকা প্রার্থী শ্রাবন্তী।

সান নিউজ/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা