বিনোদন

ছিনতাইকারীর কবলে মিলা!

বিনোদন ডেস্ক : ছিনতাইকারীর কবলে পড়লেন জনপ্রিয় রক গায়িকা মিলা ইসলাম। জীবনে প্রথম এমন ভয়াবহ অভিজ্ঞতার শিকার হলেন তিনি। গায়িকা নিজেই তার ভেরিফায়েড ফেসবুক পেজে খবরটি জানিয়েছেন।

মিলা জানান, গত বৃহস্পতিবার (১৮ মার্চ) রাতে রাজধানীর আর্মি স্টেডিয়ামের সামনে জ্যামে আটকে ছিলেন তিনি। এসময় ছিনতাইয়ের শিকার হয়েছেন। তবে ছিনতাইকারী মোবাইল নিয়ে গেলেও বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছেন ‘রূপবান’ গায়িকা।

মিলা তার পোস্টে লেখেন, ‘লাইফ এ প্রথম ছিনতাইকারীর কবলে পরলাম! আর্মি স্টেডিয়াম এর সামনে থেমে থাকা জ্যাম!! ড্রাইভ করছিলাম, অল্প গ্লাস নামানো ছিল। হঠাৎ আমার হাতে ব্লেড দিয়ে আঘাত করে, ছোবল দিয়ে আমার হাতে থাকা মোবাইলটা নিয়ে দৌড়ে রাস্তার অপরদিকে পালিয়ে গেল! মন থেকে যাচ্ছে না ঘটনাটি।’

পোস্টের নিচে এক ভক্ত তার কাছে জানতে চান আহত হয়েছেন কী না? মিলা তার জবাবে জানিয়েছেন, ‘আমি ঠিক আছি।।কব্জি ফুলে গিয়েছে কিন্তু ঠিক হয়ে আসবে আগামীকালের মধ্যে ইনশাল্লাহ!’

এ ঘটনায় অনেকেই মিলার জন্য দুঃখ প্রকাশ করেছেন। গত ২৩ ডিসেম্বর প্রকাশ পায় মিলার সর্বশেষ গান-ভিডিও ‘আইস্যালা’। পরে ডিজে আকসকে নিয়ে গানটির একটি ডিজে ভার্সনও প্রকাশ করেন তিনি।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা