বিনোদন

ক্রাশের সঙ্গে রোমান্স করবেন কাজল

বিনোদন ডেস্ক : নাম ঠিক না হলেও তেলেগু ভাষার একটি সিনেমার কাজ শুরু করেছেন পরিচালক প্রবীণ সাত্তারু। এতে অভিনয় করবেন কাজল আগরওয়াল ও আক্কিনেনি নাগার্জুনা। অ্যাকশন থ্রিলার ঘরানার এ সিনেমায় তাদেরকে রোমান্স করতে দেখা যাবে। এক টুইটে এসব তথ্য জানিয়েছেন নির্মাতা।

টাইমস অব ইন্ডিয়াকে কাজল আগরওয়াল বলেন—‘নাগার্জুনা আমার শৈশবের ক্রাশ। আর তার সঙ্গে কাজ করতে যাচ্ছি। অন্যরকম অনুভূতি হচ্ছে। টলিউডে দারুণ একটি যাত্রা হতে যাচ্ছে। শুটিংয়ে অংশ নেওয়ার জন্য সত্যি তর সইছে না।’

টলিউড ডেটনেটকে একটি সূত্র বলেন, তেলেগু ভাষার একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন আক্কিনেনি নাগার্জুনা ও কাজল আগরওয়াল। এ সিনেমার গল্পে তাদের চরিত্র খুবই গুরুত্বপূর্ণ। সম্প্রতি এ সিনেমার শুটিং শুরু হয়েছে। বর্তমানে হায়দরাবাদে সিনেমাটির ধুন্ধুমার অ্যাকশন দৃশ্যের শুটিং করছেন পরিচালক। খুব শিগগির গোয়াতে পরের শিডিউলের শুটিং শুরু হবে। গোয়াতে শুটিং শেষ করে পুনরায় টিম চলে যাবে হায়দরাবাদে। আগামী ৩১ মার্চ সেখানে যোগ দেবেন কাজল।

গত ৩০ অক্টোবর প্রেমিক গৌতম কিচলুর সঙ্গে গাঁটছড়া বাঁধেন কাজল আগরওয়াল। এরপরই মধুচন্দ্রিমার উদ্দেশ্যে মালদ্বীপে উড়ে যান এই দম্পতি। মধুচন্দ্রিমা শেষে গত ১৫ ডিসেম্বর ‘আচার্য’ সিনেমার মাধ্যমে শুটিংয়ে ফেরেন কাজল।

‘আচার্য’ ছাড়াও কমল হাসানের সঙ্গে ‘ইন্ডিয়ান টু’ সিনেমায় দেখা যাবে কাজলকে। এছাড়া মুক্তির অপেক্ষায় এই অভিনেত্রীর ‘প্যারিস প্যারিস’ সিনেমাটি। সম্প্রতি একটি হরর সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন কাজল।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা