বিনোদন

‘মাধুরীর মধ্যে কোনো যৌন আবেদন নেই’

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিত। ক্যারিয়ারের শুরু থেকেই অভিনয়ে দক্ষ ছিলেন তিনি। পারদর্শী ছিলেন কত্থক নাচেও। কিন্তু ইন্ডাস্ট্রিতে তিনি ছিলেন বহিরাগত। তার ওপর রাজশ্রী প্রোডাকশন থেকে নির্মিত তার প্রথম সিনেমা ‘অবোধ’ বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। ফলে দ্বিতীয় সিনেমায় কাজের সুযোগ পাওয়া মাধুরীর জন্য কঠিন হয়ে পড়ে।

এ পরিস্থিতিতে মাধুরী হাল ছেড়ে দেননি। ‘আওয়ারা বাপ’ ও ‘স্বাতী’ সিনেমায় ছোট চরিত্রে অভিনয় করেন তিনি। বাধ্য হয়ে কাজ করেছিলেন বি গ্রেডের ‘মানবহত্যা’ নামের সিনেমায়। প্রতিযোগিতায় হার না মানা মাধুরী বড় একটি সিনেমায় কাজের সুযোগ পান। এতে নায়ক ছিলেন অনিল কাপুর। এ সিনেমার পেশাদার ইউনিটের সামনে মাধুরী বেশ নার্ভাস ছিলেন। পাশাপাশি, তার মতো নবাগতকে নিয়ে ইউনিটের সবার দারুণ কৌতূহল ছিল।

এ সিনেমার প্রথম শট দেওয়ার পর মাধুরীর আত্মবিশ্বাস চুরমার হয়ে যায়। তার চেহারা এবং অভিনয় নিয়ে সমালোচনা শুরু হয়। অভিযোগ উঠে, তিনি রোগা। তার অভিনয়েও নাকি কোনো প্যাশন নেই। এও বলা হয়—মাধুরীর মধ্যে কোনো যৌন আবেদন নেই। এ সমালোচনায় অংশ নিয়েছিলেন অনিল কাপুরও। তার বক্তব্য ছিল—মাধুরী অভিনয় জানেন না। তিনি বেশি দূর যেতে পারবেন না। আর ভবিষ্যতে আর কোনো দিন মাধুরীর সঙ্গে অভিনয় করব না।

অনিলের সঙ্গে মাধুরীর প্রথম সিনেমার নাম ছিল ‘বাজরঙ্গী’। সিনেমাটি অর্ধসমাপ্ত থেকে যায়। মাঝপথে তার কাজ বন্ধ হয়ে যায়। কিন্তু সমালোচিত হয়েও মাধুরী তার কাজ থামাননি। ‘আওয়ারা বাপ’ সিনেমার শুটিংয়ের সময় তার সঙ্গে আলাপ হয় সুভাষ ঘাইয়ের। একই স্টুডিওতে তার ‘কর্মা’ সিনেমার শুটিং চলছিল। এ সিনেমার নায়ক ছিলেন অনিল কাপুর। মাধুরীকে দেখে মুগ্ধ হন সুভাষ। তারপর সিনেমাটির একটি নাচের দৃশ্যে সুযোগ দেন তিনি। আর এ খবর ইন্ডাস্ট্রিতে দ্রুত ছড়িয়ে পড়ে।

এরপর আবার অনিল কাপুরের বিপরীতে অভিনয়ের সুযোগ পান মাধুরী। এ সিনেমার নাম ‘হিফাজত’। নায়িকার ভূমিকায় মাধুরীর নাম শুনে প্রথমে কিছুটা ইতস্তত করলেও পরে রাজি হন অনিল। সেখান থেকেই এ জুটির শুরু। তারপর একসঙ্গে অনেক সিনেমায় কাজ করেছেন এই দুই তারকা। বলিউডের সুপারহিট জুটিদের মধ্যে অন্যতম তারা। ‘তেজাব’, ‘পরিন্দা’, ‘রাম লক্ষ্মণ’, ‘বেটা’ থেকে হাল আমলের ‘টোটাল ধামাল’—পর্দায় এই জুটির বাজিমাত!

মাধুরীর ক্যারিয়ার সাজিয়ে তোলার ক্ষেত্রে সুভাষ ঘাইয়ের অনেক অবদান ছিল। যদিও ‘কর্মা’ সিনেমার সেই নাচের দৃশ্য পরে সম্পাদনার সময় বাদ পড়ে। এখন মাধুরীর নামের সঙ্গে জড়িয়েছে ‘ডিভা’, ‘ম্যাজিক’-এর মতো বিশেষণ। কিন্তু ক্যারিয়ারের শুরুতে তাকে বিদ্রূপ এবং পরিহাসের শিকার হতে হয়েছিল।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা