বিনোদন

বিয়ের প্রস্তাবের অপেক্ষায় সারা আলি

বিনোদন ডেস্ক : নবাবকন্যা সারা আলি খান নিজের বিয়ের বিষয়ে ভালোই উসকে দিলেন ভক্তদের! কনের সাজে সোশ্যাল মিডিয়ায় হাজির হয়ে জানালেন, সুশীল-সংসারী পাত্রী যারা প্রত্যাশা করেন—এমন পাত্রের প্রস্তাবের অপেক্ষায় তিনি!

এমন ছবি আর ক্যাপশনের রেশ ধরে ভাইরাল হলেন বলিউডের এই তরুণ নায়িকা।

সারা সম্প্রতি মুম্বাইয়ের তারকা ফ্যাশন ডিজাইনার মনিষ মালহোত্রার ‌‘নূরানিয়াত’ নামের ব্রাইডাল কালেকশনের ফটোশুটে অংশ নেন। নববধূর বেশে প্রকাশিত সারার ছবিটি তারই অংশ। যা তিনি শুক্রবার (১৯ মার্চ) সন্ধ্যায় ইনস্টাগ্রামে শেয়ার করে রীতিমতো আগুন ধরিয়ে দেন নেটিজেনদের মনে।

ছবিটির মধ্য দিয়ে সারার সৌন্দর্য বেরুচ্ছে বলেই মত প্রকাশ করছেন নেটিজেনরা। যদিও ছবির ক্যাপশনটি ততধিক নজর কেড়েছে ভক্তদের। সারা লিখেছেন, ‘বিয়ের প্রস্তাব আশা করছি। যারা সুশীল, ঘরোয়া, সংসারী পাত্রী চাইছেন!’

এরপরই মূলত সারাকে বিয়ের প্রস্তাবের ঢেউ উঠলো ইনস্টাগ্রামজুড়ে।

সারা আলি খানকে শিগগিরই দেখা যাবে আনন্দ এল রায়ের ‘অতরঙ্গি রে’ শিরোনামের ছবিতে। এতে অন্য দুই বড় চরিত্রে অভিনয় করছেন অক্ষয় কুমার ও দক্ষিণের নায়ক ধানুশ।

সুশান্ত সিং রাজপুতের বিপরীতে ‘কেদারনাথ’ ছবি দিয়ে ২০১৮ সালে দারুণ অভিষেক হয় সাইফ আলি খান-কন্যা সারা আলি খানের। সেরা নবাগতা হিসেবে পেয়েছেন ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসের স্বীকৃতিও।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা